ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশকে যত রানের টার্গেট দিল কানাডা
বোলাররা সেই মিশনে অর্ধেকটা ভালোই করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কানাডা। প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৩৬ রান। বাংলাদেশের পক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন এস এম মেহরাব হাসান ও রিপন মণ্ডল।
সেইন্ট কিটসের বাসেত্তেরে স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ার প্লে'টা নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছিলেন কানাডার দুই ওপেনার জাশ শাহ ও অনুপ চিমা। প্রথম দশ ওভার থেকে আসে ৩৪ রান। তবে পাওয়ার প্লে শেষ হতেই সাজঘরে ফেরেন ২৭ বলে ৮ রান করা জাশ।
সতীর্থ ওপেনারকে হারালেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অনুপ। কিন্তু অপরপ্রান্তে তাকে কেউই তেমন সঙ্গ দিতে পারেননি। তিনে নামা ইয়াসির মাহমুদ ১, অধিনায়ক মিহির প্যাটেল ১১, মোহিত প্রসার ১২, গুরনেক জোহাল সিং ১, এথান গিবসন করেন ২ রান।
অন্য ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে একাই লড়ে যান অনুপ। ইনিংসের ৪১তম ওভারে সাজঘরে ফেরার আগে সাত চারের মারে ১১৭ বলে ৬১ রান করেন এ ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার। এরপর আর বেশি দূর যেতে পারেনি কানাডা। তাদের ইনিংস থেমে যায় ১৩৬ রানে।
বাংলাদেশের পক্ষে বল হাতে ১০ ওভারে এক মেইডেনসহ ৩৭ রান খরচায় ৪ উইকেট নেন মেহরব। ডানহাতি পেসার রিপন মন্ডল ২৪ রানে সমান ৪টি উইকেট। বাকি ২ উইকেট যায় আশিকুর জামানের ঝুলিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE