ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ঢাকার অধিনায়কত্ব পেয়ে নতুন করে যা বললেন : রিয়াদ
টুর্নামেন্ট শুরুর আগে রিয়াদ জানালেন, অধিনায়কত্ব তাকে ভালো খেলতে অনুপ্রাণিত করবে। সুপারস্টারদের নিয়ে গড়া ঢাকাকে একাদশ গড়তে গেলেও উপেক্ষা করতে হবে অনেক তারকাকে। এত তারকাবহুল দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে চাপ থাকে, চ্যালেঞ্জ থাকে।
দুই দিন আগে রিয়াদ জানিয়েছিলেন, বিপিএলের আগে কোনো চাপ অনুভব করছেন না। তবে চ্যালেঞ্জের কথা অস্বীকার করতে পারেননি এই তারকা অলরাউন্ডার। তিনি বলেন, ‘আগেও বলেছি, অধিনায়কের দায়িত্ব আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। আমাদের দলটা তারকাবহুল।
অনেক দায়িত্বও থাকবে। যখন খ্যাতি বেশি থাকে তখন তা প্রমাণেরও বিষয় থাকে। এই জিনিসগুলো আমাদের সবারই মাথায় আছে। ইনশাআল্লাহ্ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি বিশ্বাস করি, আমার দলের ভালো করার সামর্থ্য আছে।’ বিপিএলের আগে অনুশীলন সেশনগুলোতে রিয়াদকে দেখা গেছে মারকুটে ব্যাটিংয়ের ভঙ্গিমায়।
এ নিয়ে প্রশ্ন করতেই রসিক জবাব অধিনায়কের। তিনি বলেন, ‘কমবেশি সবাই বল বাইরে পাঠিয়েছে (হাসি)। মুশফিক, সাকিব, তামিম সবাই পাঠিয়েছে। তবে হ্যাঁ, যেহেতু ৫-৬ এ ব্যাট করতে হয় অনেক সময় রেঞ্জ হিটিংয়ের প্রয়োজন হয়, ওটাই প্র্যাকটিস করেছি।’
উদ্বোধনী দিনে ঢাকা তাদের প্রথম ম্যাচ খেলবে ফ্লাডলাইটের আলোয়। তাতে টস ও শিশিরের বড় ভূমিকা থাকার জোর সম্ভাবনা রয়েছে। রিয়াদও তা মানলেন, ‘টস সবসময়ই একটা ফ্যাক্টর, কারণ উইকেটের কন্ডিশন সবসময় মানিয়ে নিতে পারেন। কন্ডিশন মানিয়ে নিতে পারলে বোঝা যায় কীভাবে খেলতে হবে।
ভালো ক্রিকেট খেলা, ইতিবাচক থাকা জরুরী।’ তবে মিরপুরের উইকেট নিয়ে আগে থেকেই দুর্ভাবনায় ব্যস্ত থাকতে নারাজ ঢাকার দলপতি। তিনি বলেন, ‘ম্যাচ খেলার সময় মাথায় রাখতে হবে উইকেট ভালো হবে। আগে থেকেই যদি চিন্তা করেন উইকেট স্লো থাকবে,
আগে থেকেই তাহলে আপনি নেতিবাচক মানসিকতা নিয়ে মাঠে ঢুকছেন। এটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা আমি চাই না, এটা চিন্তাও করি না। সবসময় ইতিবাচকতা নিয়ে মাঠে ঢুকতে চাই। ভালো উইকেট না হলে মানিয়ে নিব ইনশাআল্লাহ্।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড