ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএল ২০২২ আসরের ৬ দলের অধিনায়কের নাম ঘোষণা
গতকাল বিপিএলের ছয় দলের অধিনায়কের তালিকা চূড়ান্ত হয়েছে। এবারের বিপিএলে ৬ দলের অধিনায়কত্ব করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। আসুন জেনে নেই বিপিএলের ছয় দলের অধিনায়কদের নাম।
মিনিস্টার ঢাকা : বিপিএলের এবারের আসরে মিনিস্টার ঢাকা দলে রয়েছেন জাতীয় দলের তিন সিনিয়র অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল। মাশরাফি বিন মুর্তজাকে ধরা হয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক।
এছাড়াও বিপিএলের সর্বোচ্চ ৮৬ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে রয়েছেন তামিম ইকবাল। বর্তমানে তিনি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। তবে মিনিস্টার ঢাকা দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বর্তমানে বাংলাদেশে টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তাই তার কাছেই থাকবে মিনিস্টার ঢাকার দায়িত্ব। বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ ম্যাচের অধিনায়ক দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর মধ্যে ৩৮ ম্যাচে জয়লাভ করেছেন তিনি এবং ৩৭ ম্যাচে পরাজিত হয়েছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস। ২০১৮ সালে তার অধীনেই চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। তবে এবারের আসরে তিনি থাকবেন কুমিল্লার দায়িত্বে। বিপিএলে অনেকটাই সফল অধিনায়ক তিনি। ১৭ ম্যাচের মধ্যে তার অধীনে ১২ ম্যাচে জয়লাভ করেছে তার দল।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : বিপিএলের অন্যতম ফেভারেট দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। এর আগে বিপিএলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক। বিপিএলে ২০১৯ সালের রাজশাহী কিংসের অধিনায়ক ছিলেন তিনি। ১২ ম্যাচের মধ্যে ছয় ম্যাচে জয়লাভ করেছিল তার দল।
ফরচুন বরিশাল : বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশের জাতীয় দল সহ বিপিএলের একাধিক দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। বিপিএলে ৬৪ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি যার মধ্যে জয়লাভ করেছে ৩৯ ম্যাচ।
খুলনা টাইগার্স : টানা দ্বিতীয়বারের মতো খুলনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মুশফিকুর রহিম। বিপিএলের শুরু থেকেই অধিনায়কের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। এখন পর্যন্ত বিপিএলের তৃতীয় সর্বোচ্চ ৭৩ ম্যাচের অধিনায়ক দায়িত্ব পালন করেছেন মুশফিকুর রহিম। যার মধ্যে জয়লাভ করেছে ৩৫ ম্যাচে।
সিলেট সানরাইজার্স : বর্তমান সময়টা দারুণ কাটছে মোসাদ্দেক হোসেনের। তার অধীনে ইন্ডিপেন্ডেন্স কাপে জয়লাভ করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। যদিও বিপিএলে এর আগে মাত্র ৮ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। যার মধ্যে এক ম্যাচে জয়লাভ করেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল