ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সবাইকে অবাক করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের নাম ঘোষণা
বুধবার রাতে টিম মিটিং শেষে আখতার গ্রুপ ও চিটাগাং চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক দাতো কে এম রিফাতুজ্জামান অধিনায়কের নাম ঘোষণা করেন। অধিনায়ককে দলের ক্যাপ দেন তৎকালীন প্রধান কোচ পল নিক্সন।
‘আমরা একটা পরিবার। পরিবারের সবাই মিলে আলোচনা করে কোচের সঙ্গে পরামর্শ করেছেন। এমন একজনকে বেছে নেয়ার চেষ্টা করা হয়েছে, যিনি গোটা পরিবারের দায়িত্ব নিতে পারবেন। যার কাছে দলটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ’ - অধিনায়ক ঘোষণার সময় বলছিলেন কে এম রিফাতুজ্জামান।
দায়িত্ব গ্রহণের পর নিজের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি এ বছর চট্টগ্রামের হয়ে প্রথম খেলছি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আমাকে যে সম্মান দিয়েছে, নিজের সেরাটা দিয়ে তার প্রতিদান দিতে চেষ্টা করবো। অভিজ্ঞদের পাশাপাশি ইয়াং ও প্রমিজিং খেলোয়াড়দের নিয়ে দলটা গড়া হয়েছে; যারা আগামিতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন।’
দায়িত্ব গ্রহণের পর দলের সিনিয়রদের সহায়তা চেয়ে মিরাজ বলেন, ‘কর্তৃপক্ষ তরুণদের ওপর আস্থা রেখেছেন। আমি মনে করি, আমাদের সকলের চ্যালেঞ্জ নিতে হবে, এটা আমাদের দায়িত্ব। দলে একাধিক সিনিয়র খেলোয়াড় রয়েছেন, যারা অনেকদিন বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন। আমি তাদের সহযোগিতা চাচ্ছি। সবাই সহযোগিতা করলে অধিনায়ক হিসেবে আমার কাজটা সহজ হবে।’
চ্যালেঞ্জার্স অধিনায়ক এ সময় যোগ করেন, ‘দলকে ভাল একটা জায়গায় দাঁড় করাতে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব। টিম ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানাচ্ছি। সমর্থকদের উদ্দেশ্যে বলব, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা সেরাটা দিয়ে ভাল কিছু করতে চেষ্টা করবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE