ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

ভারতীয় ক্রিকেটারদের বাদ দিয়ে কঠিন সিদ্ধান্ত জানালো আইসিসি

২০২২ জানুয়ারি ২০ ০৯:৫২:৪৮

ভারতীয় ক্রিকেটারদের বাদ দিয়ে কঠিন সিদ্ধান্ত জানালো আইসিসি

গত বছরে ২৯টি টোয়েন্টি ম্যাচ খেলে ৯৩৯ রান করেছিলেন বাবর। একটি শতরান এবং ৯টি অর্ধশতরান ছিল তার। পাকিস্তানকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

শুধু বাবরই নন, তার দলের আরও দুই সতীর্থ সুযোগ পেয়েছেন বর্ষসেরা একাদশে। তারা হলেন মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি। ওপেনিং সতীর্থ রিজওয়ান গত বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে ২৯ ম্যাচে ১৩২৬ রান করেছেন। গড় ৭৩.৬৬। তিনিও টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য ভূমিকা পালন করেছিলেন। শাহিন আফ্রিদি গত বছর ২১টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নেন।

পাকিস্তানের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার বর্ষসেরা একাদশে সুযোগ পেয়েছেন। তারা হলেন এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং তাবরেজ শামসি। অস্ট্রেলিয়ার থেকে সুযোগ পেয়েছেন মিচেল মার্শ এবং জশ হেজলউড। ইংল্যান্ডের থেকে রয়েছেন জস বাটলার। শ্রীলঙ্কা থেকে ওয়ানিন্দু হাসরঙ্গ এবং বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমানও রয়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত