ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে এইমাত্র শেষ হলো ভারত ও দ:আফ্রিকার ম্যাচ,জেনেনিন ফলাফল
বুধবার পার্লের বোল্যান্ড পার্কে ভারতকে ৩১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৬ রান করে প্রোটিয়ারা। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রানের বেশি করতে পারেনি সফরকারী দলটি।
লক্ষ্য তাড়ায়া শুরুটা ভালোই ছিল ভারতের। ৪৬ রানের ওপেনিং জুটি গড়েন দুই ওপেনার অধিনায়ক লোকেশ রাহুল ও শেখর ধাওয়ান। এরপর অধিনায়ক বিদায় নিলে সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে দলের হাল ধরেন ধাওয়ান। গড়েন ৯২ রানের দারুণ এক জুটি।
কিন্তু এ জুটি ভাঙতেই প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। ফলে ২১৪ রানেই ৮ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর নবম উইকেটে জাসপ্রিত বুমরাহ ও শার্দুল ঠাকুরের ৫১ রানের জুটি অবশ্য কিছুটা আশার সঞ্চার করেছিল। কিন্তু তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন ধাওয়ান। ৮৪ বলে ১০টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৬৩ বলে ৩টি চারের সাহায্যে ৫১ রানের ইনিংস খেলেন কোহলি। ৪৩ বলে ৫টি চার ও ১টি ছক্কায় হার না মানা ৫০ রানের ইনিংস খেলেন শার্দুল।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি ও আন্ডিল ফেলুকুয়ায়ো।এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনেই ব্যাট করতে থাকে দক্ষিণ আফ্রিকা। ১৭.৪ ওভারে দলীয় ৬৮ রানে দুই ওপেনার কুইন্টন ডি কক ও জানেমান মালান সহ ইনফর্ম ব্যাটার এইডেন মার্করামকে হারায় তারা।
তবে তৃতীয় উইকেটে অধিনায়ক বাভুমার সঙ্গে দলের হাল ধরেন ডুসেন। ২০৪ রানের অসাধারণ এক জুটি গড়েন এ দুই ব্যাটার। মূলত তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দলটি। এরপর অধিনায়ক বিদায় নিলে ডেভিড মিলারকে নিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়ে মাঠ ছাড়েন ডুসেন।
ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে দলের পক্ষে সর্বোচ্চ ১২৯ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ডুসেন। ৯৬ বলের ইনিংসটি সাজাতে ৯টি চার ও ৪টি ছক্কা মেরেছেন তিনি। বাভুমাও পেয়েছেন তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১৪৩ বলে ৮টি চারের সাহায্যে ১১০ রান করেন অধিনায়ক।
ভারতের পক্ষে ৪৮ রানের খরচায় ২টি উইকেট পেয়েছেন জাসপ্রিত বুমরাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE