ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শন টেইটের কোচ হতে চাওয়া নিয়ে যা ভাবছে বিসিবি
তাকে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। খেলোয়াড়ী জীবনে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইটকে ধরা হতো তার সময়ে বিশ্বের অন্যতম সেরা। এই তো সেদিনও তিনি ছিলেন আফগানদের বোলিং কোচ। টিম অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি- তিন ফরম্যাটে অংশ নিলেও সুনাম কুড়িয়েছেন ওয়ানডেতেই বেশি। ২০০৭ সালের রিকি পন্টিংয়ের দুর্দমনীয় অস্ট্রেলিয়ান স্কোয়াডের অন্যতম সদস্য শন টেইট এখন বাংলাদেশে।
তিনি এসেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হয়ে। দলটির হেড কোচ পল নিক্সন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেটে গত দু’দিন তিন দ্রুত গতির বোলার শরিফুল, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং শারীরিক প্রতিবন্দী আকসিরকে দেখেছেন শন টেইট।
আজ সাংবাদিকদের সঙ্গে আলাপে এক পর্যায়ে বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার ইচ্ছের কথা জানান এ অসি ক্রিকেট ব্যক্তিত্ব। ওটিস গিবসনের ছেড়ে দেয়া পেস বোলিং কোচ পদ পেতে আগ্রহী তিনি। তারকা খ্যাতি, আন্তর্জাতিক পরিচিতি ধরলে শন টেইট হবেন হাই প্রোফাইল বোলিং কোচ। এমন একজন যেচে বাংলাদেশ দলের বোলিং কোচ হতে চাচ্ছেন, তার এ ইচ্ছেটাকে কিভাবে দেখছে বিসিবি?
সে প্রশ্নের উত্তর খুঁজতে যোগাযোগ করা হয়েছিল বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান জালাল ইউনুসের সঙ্গে। জালালের কথা, ‘আমরা আসলে তাৎক্ষণিকভাবে কী প্রতিক্রিয়া জানাতে পারি? শন টেইট আগ্রহ দেখিয়েছেন। আমরাও মিডিয়ার মাধ্যমে জানলাম। দেখা যাক বিপিএলে তার পারফরমেন্সটা দেখি। তার কোচিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসাররা কেমন করে? তারপর অবস্থা দেখে ও বুঝে পরবর্তী পন্থা ঠিক করবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE