ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিপিএল শুরুর আগেই সাকিবকে নিয়ে যা বললেন : ব্রাভো
সাকিবকে বিশ্বসেরা মেনে তার সঙ্গে মাঠে নামার অপেক্ষায় এই ক্যারিবিয়ান তারকা। চ্যানেল টোয়েন্টিফোরের মুখোমুখি হয়ে জানিয়েছেন এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট নিয়ে নিজের ভাবনার কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিদায় বলেছিলেন ডোয়াইন ব্র্যাভো। তবে ক্রিকেটকে নয়।
ক্যারিবিয়ান জার্সিতে না হলেও ঠিকই ফ্র্যাঞ্চাইজি টুর্ণামেন্টগুলোতে বুড়ো হাড়ের ঝলক দেখিয়ে চলেছেন ৩৮ বছর বয়সী এ অলরাউন্ডার। এবারের বিপিএলের অন্যতম বড় তারকাদের একজন ডিজে ব্র্যাভো। অন্যসব কিছুর চাইতে বাংলাদেশের উইকেটকেই বেশি চ্যালেঞ্জিং মনে করছেন এ ক্যারিবিয়ান তারকা।
ডোয়াইন ব্র্যাভো বলেন, ‘বিপিএলে অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেটার খেলছে। সাথে স্থানীয় তারকারা তো আছেই। এখানকার উইকেটে খেলা একটু কঠিন। তবে অবশ্যই এতো বড় মঞ্চে সবাই পারফর্ম করতে মুখিয়ে থাকে।’ এর আগে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং কিংসের হয়ে বিপিএলে খেলেছেন।
এবার নতুন ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের ডেরায়। যেখানে আছেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। নিজেও টাইগার অলরাউন্ডারের বড় ভক্ত বলে দাবি ব্র্যাভোর। তিনি বলেন, ‘এটা সবসময়ই দারুণ অনুভূতির। সে (সাকিব) বিশ্বসেরা। সবাই তাকে দেখার জন্য উদগ্রীব, আমিও তাদের একজন। তার দলে থাকাটা দারুণ। আমি এ ফ্র্যাঞ্চাইজির জন্য সেরাটা দিতে চাই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE