ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ম্যাশ ভক্তদের জন্য দু:সংবাদ : বিপিএলের প্রথম পর্ব থেকে ছিটকে গেলেন মাশরাফি
বিপিএলের জন্য অনুশীলনে ফেরার পরই পিঠের পুরানো ব্যথা ফিরে আসে মাশরাফির। সেই সাথে যুক্ত হয়েছে হ্যামস্ট্রিংয়ের চোট। মঙ্গলবার (১৮ জানুয়ারি) মাশরাফি অনুশীলন করার সময়েই বিপিএলের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে জেগেছিল সংশয়। বুধবার (১৯ জানুয়ারি) সেই সংশয়ই রূপ নিলো নির্মম সত্যে, ঢাকা পর্বের প্রথম ম্যাচগুলোতে খেলবেন না মাশরাফি।
বুধবার (১৯ জানুয়ারি) মাশরাফি বোলিং করার সময় চরম অস্বস্তিতে ভুগছিলেন। বারবার থেমে যেতে দেখা যাচ্ছিল। ছোট রানআপে বোলিং করেন তবুও। নিজ দলসহ অন্যান্য দলের বোলারদের সাথেও বেশ হাসোজ্জ্বল দেখা যায় মাশরাফিকে। তবে সেই হাসির আড়ালেই ব্যথার নিয়ে চলছিলেন তিনি।
২১ জানুয়ারি ঢাকায় শুরু হবে বিপিএল। ঢাকায় প্রথম পর্বে মিনিস্টার ঢাকার ম্যাচ আছে চারটি। প্রথম দিনেই ম্যাচ আছে মিনিস্টার ঢাকার, প্রতিপক্ষ খুলনা টাইগার্স। প্রথম পর্বের পরের তিন ম্যাচে মিনিস্টার ঢাকার প্রতিপক্ষ যথাক্রমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স। এই ম্যাচগুলোতে নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না মাশরাফির।
বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে ২৮ জানুয়ারি। অর্থাৎ এখনো ৯ দিন হাতে আছে। এই সময়ের মধ্যে যদি মাশরাফি সুস্থ হয়ে ওঠেন তাহলে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোতে দেখা যাবে তাকে। চট্টগ্রামে মিনিস্টার ঢাকার প্রথম ম্যাচ ২৮ জানুয়ারি, সিলেট সানরাইজার্সের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE