ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
২০০ রানে অলআউট এরপরেও ১৩৫ রানের অবিশ্বাস্য জয়
মঙ্গলবার (১৮ জানুয়ারি) পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছিল আফগান ব্যাটাররা। তাদের আসা-যাওয়ার মিছিলে একসময় এমন আশঙ্কাই চেপে বসেছিল যে, হয়তো অপেক্ষাকৃত দুর্বল দল পিএনজির কাছে ম্যাচটি হারতেই যাচ্ছে রশিদ-নবীদের উত্তরসূরিরা।
তবে ব্যাটসম্যানরা হতাশ করলেও আফগান বোলারদের দৃঢ়তায় প্রমাণ করল, কোনো অঘটনের শিকার হতে বিশ্বকাপ খেলতে আসেনি তারা। ৫০ ওভারের ম্যাচে মাত্র ২০০ রানের অল্প পুঁজি নিয়েও ১৩৫ রানের বড় জয় তুলে নিয়েছে আফগানরা।
ত্রিনিদাদে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভার খেলে স্কোরবোর্ডে ২০০ রান তুলেই অলআউট হয়ে যায় আফগান যুবারা। অধিনায়ক সুলেমান শফি নিজেদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন। এ ছাড়া ৪৫ রান করেন ইজাজ আহমেদজাঈ। এ ছাড়া তৃতীয় সর্বোচ্চ করেন খাইবার আলি। তিনি করেন ৩০ রান।
আফগান ব্যাটিং অর্ডারে ধস নামান পিএনজির বোলার কাটেনালাকি সিঙ্গি। ৫ ওভার বল করে এক মেডেনসহ ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করেন তিনি। এ ছাড়া ৩টি উইকেট শিকার করেন রাসান কেভাউ। আর দুটি উইকেট নেন আউ ওরু।
বল হাতে আশাজাগানিয়া শুরু হলেও রান তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে আফ্রিকার দেশটি। ২০.৫ ওভার খেলে মাত্র ৬৫ রানেই অলআউট হয়ে যায় তারা।
আফগানদের পক্ষে ১৪ রানে ৩ উইকেট নেন ইজহারুলহক নাভিদ। এ ছাড়া দুটি করে উইকেট লাভ করেন নাঙ্গিয়াল খান, নাভিদ জাদরান এবং নূর আহমেদ। পাশাপাশি একটি উইকেট নেন বিলাল সামির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE