ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

নতুন বিতর্কের জন্ম দিলেন দ:আফ্রিকার জেনসেন ও বুমরাহ

২০২২ জানুয়ারি ১৯ ১৩:৪৮:৩৪

নতুন বিতর্কের জন্ম দিলেন দ:আফ্রিকার জেনসেন ও বুমরাহ

ক্রিকেট মাঠে এমন ঘটনা প্রায়ই ঘটে। তবে জেনসেনের মতে, দেশের হয়ে খেলে প্রতিপক্ষের কাছে কেউ মাথা নত করে না।

মার্কো জেনসেন বলেন, ‘আপনি আপনার দেশের জন্য খেলেন এবং অবশ্যই আপনি কখনো কারো কাছে মাথা নত করবেন না, সে তাই করেছে। এতে আমার কোনো কষ্ট নেই, এটা উত্তেজনাপূর্ণ মুহূর্তে ঘটে গেছে।’ টেস্টের পর এবার এক দিনের সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেখানেও ভারতকে চোখ রাঙিয়ে রাখছেন জেনসেন।

তিনি বলেন, ‘টেস্ট সিরিজ জয়ের এই ধারাবাহিকতা এক দিনের সিরিজে নিয়ে যেতে হবে। তবে ভারতকে খাটো করে দেখলে হবে না। বিশ্বের অন্যতম সেরা দল তারা। নিজেদের সেরাটা দিতে হবে তাদের হারাতে। লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। ভারতের বিরুদ্ধে এই সিরিজ জেতার মতো করেই নিজেদের তৈরি করতে হবে।’ এই সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন জেনসেন। এই ফর্ম ধরে রাখতে পারলে দক্ষিণ আফ্রিকার লম্বা রেসের ঘোড়া হতে পারেন এই পেসার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত