ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কোহলিকে নিয়ে ‘দুশ্চিন্তা’ হচ্ছে দক্ষিণ আফ্রিকার কোচ জন্টি রোডসের
স্বেচ্ছায় হোক বা চাপের মুখে, কোহলিকে তার নেতৃত্ব ছাড়তে হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার জন্টি রোডস মনে করেন, নেতৃত্ব হারিয়ে কোহলি আরও শক্তিশালী হতে পারেন।
ওয়ানডে সিরিজ শুরুর আগে স্বদেশি ক্রিকেটারদের জোর গলায় সতর্ক করে দিচ্ছেন জন্টি। তার মতে, কোহলিকে নিয়ে আলাদা করে চিন্তা করা উচিত প্রোটিয়াদের।
ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’কে দেওয়া এক সাক্ষাৎকারে জন্টি বলেন, ‘কোহলি কিন্তু খোলা মনে খেলবে এখন। ওর উপরে কোনও চাপ নেই। কোহলি বোঝাতে চাইবে, নেতৃত্ব দেওয়া ছাড়াও ও দলের অনেক কাজে লাগতে পারে।’
দক্ষিণ আফ্রিকার কি তাহলে কোহলিকে নিয়ে উদ্বেগে থাকা উচিত? জন্টির জবাব, ‘অবশ্যই। আমার তো এখনই চিন্তা হচ্ছে। আমি যদি দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে থাকতাম, তা হলে অবশ্যই সকলকে কোহলির ব্যাপারে সতর্ক থাকতে বলতাম।’
কোহলির এভাবে টেস্ট নেতৃত্ব ছাড়া নিয়ে কী বলবেন? ক্রিকেটবিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা বলে উঠলেন, ‘সে কেন এই সিদ্ধান্ত নিয়েছে, তা তো বলতে পারব না। ওর নিশ্চয়ই কোনও কারণ ছিল। কিন্তু অধিনায়ক কোহলিকে না পেলেও ক্রিকেটার কোহলিকে পাবে ভারত। এটাও বিশাল ব্যাপার।’
ভারতের সাবেক অধিনায়কের নিবেদন নিয়ে একটুও সংশয় নেই জন্টির। তার কথা, ‘খেলাটার প্রতি কোহলির আবেগ নিয়ে কখনও কোনও প্রশ্ন ছিল না। এখনও নেই। ও সব সময় একশো ভাগ দিয়ে এসেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE