ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিপিএলের শুরুতেই অনেক বড় দু:সংবাদ পেলো বরিশাল

২০২২ জানুয়ারি ১৮ ২১:৪৪:৫৩

বিপিএলের শুরুতেই অনেক বড় দু:সংবাদ পেলো বরিশাল

একইভাবে আফগানিস্তানের ‘স্পিন বিস্ময়’ মুজিবুর রহমানের অপেক্ষায়ও সবাই। দুজনই খেলবেন এবার ফরচুন বরিশালের হয়ে।

কবে ঢাকায় পা রাখবেন গেইল-মুজিব? ভেতরের খবর, এবারের বিপিএলে শুরু থেকে খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট গেইলের। একই কথা প্রযোজ্য আফগান স্পিনার মুজিবের বেলায়। তারা কেউই প্রথম ম্যাচ থেকে বরিশালের হয়ে মাঠে নামতে পারবেন না। ফরচুন বরিশালের হেড কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন এ তথ্য।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় টিম হোটেল শেরাটন ফোর পয়েন্টস বাই শেরাটনের রুমে বসে জাগো নিউজের সঙ্গে মুঠোফোন আলাপে সুজন বলেন, ‘গেইল-মুজিবের কেউই শুরুর দিকে আসছে না। ওরা শুরু থেকে আসলে হয়তো হিসেবটা অন্যরকম থাকতো।’

সুজন যোগ করেন, ‘তবে আন্দ্রে জোসেফ আর ডোয়াইন ব্রাভো আছে। আমাদের লোকাল সাইটও খুব ভালো। লোকাল টিম অনেক শক্তিশালী। মিডল অর্ডার ওয়ান অফ দ্য বেস্ট মিডল অর্ডার।’

গেইল-মুজিব তাহলে কবে আসছেন? ‘গেইল তৃতীয় ম্যাচ থেকে হয়তো খেলতে পারবে। আর মুজিব ঢাকায় প্রথমপর্ব মিস করবে। মুজিবকে চট্টগ্রামপর্ব থেকে হয়তো পাবো।’-উত্তর সুজনের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল ফাইনাল ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দর্শকের প্রশ্ন... বিস্তারিত