ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সালাউদ্দিনই প্রধান কোচ, আমার কাজ সহায়তা করা : রোডস

২০২২ জানুয়ারি ১৮ ২০:০৮:২২

সালাউদ্দিনই প্রধান কোচ, আমার কাজ সহায়তা করা : রোডস

এবার কুমিল্লা পাচ্ছে দুই হেভিওয়েট কোচ। রোডস সালাহউদ্দিনকে নিয়ে কী করবেন তা নিয়ে অনেকেই ভাবছিলেন। অবশেষে, রোডস নিজেই এই প্রশ্নের উত্তর পরিষ্কার করেছেন।

রোডস জানালেন, সালাউদ্দিন ও খেলোয়াড়দের সহায়তা করার জন্যই তিনি কুমিল্লার সাথে যুক্ত হয়েছেন। নিজের অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি এখান থেকে শিখতেও চান এই ইংলিশ কোচ।

রোডস বলেন, ‘সালাউদ্দিন অনেক সফল একজন কোচ। শুধু বিপিএলে নয়, অনেক ক্রিকেটারের জন্যও সে দারুণ ভূমিকা রেখেছে। আশা করি প্রধান কোচ হিসেবেও তার সাফল্য অব্যাহত থাকবে। আমি এখানে সহায়তার জন্য এসেছি; শুধু খেলোয়াড় নয়, কোচদেরও সহায়তা করবো। আশা করি আমার অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগবে, আমিও এখান থেকে শিখব।’

সালাউদ্দিন ও রোডসকে নিয়ে কুমিল্লার ক্রিকেটাররা ইতোমধ্যে ২ দিন অনুশীলন করেছেন। সালাউদ্দিনের সাথে সময়টা ভালোই কাটছে, জানালেন রোডস।

তিনি বলেন, ‘সালাউদ্দিনের সাথে সুন্দর সময় কাটছে। আশা করি দারুণ কাজে দিবে। খেলোয়াড়দের জানা প্রয়োজন, তাদের প্রধান কোচ সালাউদ্দিন আর আমি টুকটাক সহযোগিতার জন্য এসেছি। কুমিল্লা দারুণ একটি ফ্র্যাঞ্চাইজি। তাদের অনেক সাফল্য আছে। এবার কিছুটা অবদান রেখে তাদের সাফল্যে আমি যেন অংশ হতে পারি এজন্যই এসেছি।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল ফাইনাল ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দর্শকের প্রশ্ন... বিস্তারিত