ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
মানুষ যতটা ভাবে, ২০১৯ বিশ্বকাপে ততটা খারাপ করিনি : রোডস
বাংলাদেশে নতুন ভূমিকা নিলেও, বাংলাদেশকে কোচিং করার প্রেক্ষাপটে নিয়ে বারবার মুখোমুখি হতে হচ্ছে রোডসকে। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে অবশেষে মুখ খুললেন তিনি। খুব বেশি কিছু বলতে না চাইলেও তিনি বলেন, ২০১৯ বিশ্বকাপে যেভাবে ব্যর্থতা দেখা গেছে, আসলে দলটি তেমন ব্যর্থ হয়নি।
রোডস বলেন, ‘এটা অতীত। তবে যেটুকু বলতে পারি- বিশ্বকাপের ম্যাচগুলোর দিকে তাকালে দেখবেন আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারিনি। এছাড়া বাকি সব ম্যাচেই আমরা ভালো খেলেছি। ইংল্যান্ড, ভারতের বিপক্ষে হেরে গেলেও আমরা লড়াই করেছি, হাল ছাড়িনি। আমাদের ভালো কিছু জয় ছিল। নিউজিল্যান্ডকে চেপে ধরেছিলাম।’
অতীত নিয়ে ভাবতে নারাজ রোডস শুধু বর্তমানকেই রাখতে চান ভাবনা জুড়ে। তবে তার আগে জানালেন, ‘আমার মনে হয় মানুষ যেভাবে ভাবে ততটা খারাপ আমরা করেছিলাম। মানুষের অভিমত থাকবেই। তবে এখন এসব নিয়ে বলতে চাই না। ফিরে এসে ভালো লাগছে, এটুকুই…’
বাংলাদেশের বর্তমান কোচিং প্যানেল নিয়ে অনেক প্রশ্ন আছে, আছে বিতর্ক। রোডস অবশ্য মনে করেন, কোচিং প্যানেলও ঠিক পথে আর দেশের ক্রিকেটও হাঁটছে সঠিক পথে। পারফরম্যান্সের গ্রাফে উত্থানপতনকে স্বাভাবিক দৃষ্টিতেই দেখার আহ্বান তার।
তিনি বলেন, ‘এখন আমি যুক্ত নই, জানি না কী চলছে। তাই মন্তব্য করা ঠিক হবে না। আমি আপনাদের প্রতিবেদন পড়ি, তাই আপনারা আমার চেয়েও ভালো জানেন। যতটুক জানি- কোচিং স্টাফরা পরিশ্রমী। কিছু ফলাফল হয়ত পক্ষে আসেনি। তবে দল দারুণ কিছু ফলাফলও এনেছে।’
রোডস আরও বলেন, ‘কয়দিন আগে নিউজিল্যান্ডকে টেস্ট হারাল, এটা দারুণ ছিল। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ানোয় ভালো করতে পারেনি। দেশে টি-টোয়েন্টিতেও কিছু সাফল্য পেয়েছে। আমি যেহেতু দায়িত্বে নই, আমার জন্য মন্তব্য করা কঠিন। তবে ফলাফলে উত্থানপতন থাকবেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE