ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বাছাই পর্বের প্রথম দিনেই মালয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় তুলে নিলো টাইগ্রেসরা
মঙ্গলবার টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৯ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। জবাবে মাত্র ৮ ওভারেই ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। আগামী জুলাই-আগস্টে বার্মিংহামে হবে কমনওয়েলথ গেমসের ২২তম আসর। এই গেমসের টিকিট পেতে বাছাইয়ের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ, কেনিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড
জানা যায়, আজ (মঙ্গলবার) বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ দিয়েই শুরু হয়েছে এই বাছাইপর্ব। যেখানে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বল হাতে ৪ ওভারে মাত্র ৪ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তারকা অলরাউন্ডার রোমানা আহমেদ।
আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপে পড়ে মালয়েশিয়ার ব্যাটাররা। শেষ পর্যন্ত অলআউট না হলেও ২০ ওভারে ৪৯ রানে থামে তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক উইনফ্রেড দুরাইসিংগাম। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল চার নম্বরে নামা মাস এলিসা।
বাংলাদেশের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ৭ রানে ২ উইকেট নেন অভিষিক্ত সুরাইয়া আজমিন। রোমানা ৪ রানে নেন ২ উইকেট। রিতু মনি ৩ ওভারে দুই মেইডেনসহ ৫ রানে নেন ১টি। এছাড়া সালমা খাতুন ও নাহিদা আক্তারের শিকার ১টি করে উইকেট। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন। উদ্বোধনী জুটিতে মাত্র ৫ ওভারেই আসে ৩৮ রান।
শামিমা ১৯ বলে ১৮ ও মুর্শিদা ১৪ রান করে আউট হন। পরে অধিনায়ক নিগার ৩ ও ফারজানা হক পিঙ্কি ৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE