ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
মাশরাফিকে প্রত্যেকটি ম্যাচ খেলাবে কিনা আগাম জানিয়ে দিল ঢাকার কোচ
ওজন কমিয়ে ঝরঝরে মাশরাফি ফিট থাকলে তাকে দেখা যাবে বিপিএলের প্রতি ম্যাচেই, এমনটি জানিয়েছেন মিনিস্টার ঢাকার প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। মাশরাফির ফিটনেস নিয়ে কোনো সংশয় নেই বলেও জানান তিনি।
বাবুল বলেন, ‘দেখুন, যে যত বড় খেলোয়াড় হোক তাকে ফিট থাকতে হবে। ফিট না হলে খেলতে পারবে না। প্রথমত আমরা দেখব সে ফিট আছে কি না।’
২০২০ সালের শেষদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝপথে মাশরাফিকে দলে নেয় জেমকন খুলনা। সেবারও অনেক দিন পর মাঠে নেমে খুলনাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন মাশরাফি। জেমকন খুলনার প্রধান কোচের ভূমিকায় থাকা বাবুল টেনে আনলেন সেই উদাহরণ।
তার ভাষায়, ‘মাশরাফি কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও পরের দিকে এসে ম্যাচ জিতিয়েছে, সেবার শুরুতে খেলেনি। এবার বিপিএল খেলার জন্য সে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছে। তার প্রস্তুতি ওরকম ছিল। মাশরাফি ইজ মাশরাফি… ইনশাআল্লাহ্ (নিয়মিতই দেখা যাবে)।’
এক দলে তিন পাণ্ডবকে নিয়ে গেম প্ল্যান সাজানোর অভিজ্ঞতা নতুন নয় বাবুলের জন্য। জেমকন খুলনার সেই দলে মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফির সাথে ছিলেন সাকিব আল হাসান। সাকিব এবার বরিশালে, তবে মাশরাফি-রিয়াদের সাথে ঢাকায় আছেন তামিম ইকবাল।
বাবুল জানালেন, এবার দল নিয়ে কাজ করা আরও সহজ হবে তার জন্য। বাবুলের যুক্তি, ‘গত বছরও (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ) এরকমই ছিল। এ বছর তামিম এসেছে (সাকিব অন্য দলে)। ছোটবেলা থেকে তামিমকে আমি কোচিং করাই। গত ডিপিএলে আমার অধীনে খেলেছে। তামিমের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি আমি। গত বছরও উপভোগ করেছি, এবার আরও বেশি উপভোগ করব আশা করি।’
দল নিয়ে আশাবাদী বাবুল অভিজ্ঞতাকেই মানছেন শক্তির জায়গা। তিনি বলেন, ‘সব মিলিয়ে আমার দল ভালো। অভিজ্ঞতার কারণে আমার দলকে এগিয়ে রাখব। এটাই আমাদের শক্তির মূল জায়গা। টি-টোয়েন্টি অভিজ্ঞদের খেলা। বিপদে অভিজ্ঞরাই এগিয়ে থাকে। আমাদের বেশিরভাগই অভিজ্ঞ খেলোয়াড়। খুব ভালো একটা কম্বিনেশন আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা ভালো করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE