ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কোহলি যুগের সমাপ্তি ব্যক্তিগত কারণ নাকি অন্য কিছু
তবে কোহলির ব্যাপারে বলা হয়ে থাকে তিনি চাপে নিজের সেরা খেলাটা খেলেন। ঠিক সেটাই হলো অ্যাডিলেড টেস্ট প্রথম ইনিংসে কোহলি ১১৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। চতুর্থ ভারতীয় অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন্সি অভিষেকেই সেঞ্চুরি করার রেকর্ডে ভাগ বসান।
কোহলি এখানেই থেমে থাকেনি তিনি নিজেকে ও ছাড়িয়ে যান। দ্বিতীয় ইনিংসে কোহলির ১৭৫ বলে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস সারা বিশ্বকে তাক লাগিয়ে দেন। যদিও শেষ পর্যন্ত ভারতকে ম্যাচ টি জিতাতে পারেনি তবে তাতে কি নিজের অধিনায়কত্ব দিয়ে মানুষের মন ঠিকই জিতে নিয়েছিলেন। আজ থেকে সাত বছর আগে অধিনায়কত্ব শুরু করা সেই ছেলেটি এখন বিশ্বের অন্যতম সফল টেস্ট অধিনায়ক।
টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ডে এক অর্থে অসাধারণ।এখন পর্যন্ত ৬৮ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে চল্লিশটি তেই জয়। শতকরা ৫৮।০২ ম্যাচে জয় যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। নিজের পূর্বসূরী মাহিন্দ্র সিং ধোনি ও সৌরভ গাঙ্গুলীর যথাক্রমে ২৭ ও ১৯ ম্যাচ জয়কে বিশাল ব্যবধানে ছাড়িয়ে গিয়েছেন কোহলি। কোহলির নেতৃত্বেই ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মত দলগুলোকে তাদের ঘরের মাটিতেই বিপর্যস্ত করে হারিয়েছে ভারতীয় দল।
এতসব সাফল্যের পরও তাহলে কেন এই সিদ্ধান্ত। কোহলি যতই বলুক ব্যক্তিগত কারণে কিন্তু এটি পরিষ্কার সাম্প্রতিক সময়ে বিসিসিআইয়ের সাথে টানাপোড়নের জেরেই এ সিদ্ধান্ত। সেপ্টেম্বরের শুরুতে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছিলেন। তারপর বিশ্বকাপে ভারতের ভরাডুবির পরে স্বয়ং বিসিসিআই ওয়ানডে অধিনায়কত্ব থেকে কোহলিকে সরানোর সিদ্ধান্ত নেয়। ক্যারিয়ারের এত টানাপোড়েনের মধ্যে ব্যাট টাও হাসছিলনা কোহলির। তার উপর সাউথ আফ্রিকা সিরিজ ডিআরএস কাণ্ডে স্টাম্প মাইকে বিতর্কিত মন্তব্য করা।
এবং সবশেষে সিরিজ হার এসব কিছু মিলিয়েই হয়তোবা ক্যাপ্টেন্সি ছাড়ার কঠিন সিদ্ধান্তটি নিয়েছেন তিনি। কিন্তু পৃথিবীটা তো এমনই প্রত্যেক ভালো জিনিস এর একটা শেষ রয়েছে। বিরাট কোহলির ক্যাপ্টেন্সির অধ্যায় এখন অতীত তিনি এখন শুধুই একজন খেলোয়ার। তাই বলা যায় কোহলি যুগের এখন সমাপ্তি। ভাবতে অবাক লাগে বিরাট কোহলির ও এমনভাবে যেতে হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE