ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিসিসিআইয়ের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন : কোহলি
কোহলি ও তাঁর বলিউড অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মার পরিবারে নতুন অতিথি এসেছে, করোনাকালে প্রতিটি সিরিজ খেলার ধকল বেড়েছে।
এর মধ্যে অধিনায়কত্বের চাপ একটু কমাতে চাইতেই পারেন কোহলি! কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোহলিকে ওয়ানডের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয়। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার বিবৃতিতে জানিয়ে দেয়, কোহলির বদলে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পাওয়া রোহিত শর্মাই ভারতের ওয়ানডের অধিনায়কত্বও পাচ্ছেন।
কোহলির হাতে ছিল টেস্ট অধিনায়কত্ব, দক্ষিণ আফ্রিকায় তিন টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে হেরে যাওয়ার পর সেটিও ছেড়ে দেন কোহলি। শুধুই চাপ নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের দায়িত্ব ছেড়ে দেওয়া আগের কোচ
রবি শাস্ত্রীর সঙ্গে মিলে তাঁর গড়ে নেওয়া ব্যবস্থা ছুটে যাওয়াতেই কোহলির এভাবে একের পর এক অধিনায়কত্ব ছেড়ে দেওয়া? নাকি ভারতীয় বোর্ডের সঙ্গে, বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে তাঁর মিলছে না?
রোহিত শর্মার সঙ্গে তাঁর দ্বন্দ্বের গুঞ্জন তো বছর তিনেক ধরেই সংবাদমাধ্যমে মুখরোচক খবর। সব মিলিয়ে কোহলির একের পর এক অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের পেছনে মূল কারণ কী, সেটি শুধু কোহলিই জানেন। তবে চারপাশ থেকে এ নিয়ে আলোচনা থেমে নেই!
অধিনায়ক হিসেবে বিদায়ী টেস্ট খেলার সুযোগ তিনি চাইলে পেতে পারেন। কিন্তু কোহলী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
শুক্রবার প্রথমে কোচ রাহুল দ্রাবিড় এবং দলের বাকিদের নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন কোহলী। এরপর বোর্ডের শীর্ষ কর্তাদের তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। তখনই বোর্ডের এক কর্তা কোহলীকে বলেন, তিনি চাইলে অধিনায়ক হিসেবে বিদায়ী টেস্ট খেলতে পারেন।
কিন্তু কোহলী তাতে রাজি হননি বলেই খবর একটি সংবাদমাধ্যমের। সেই টেস্টটি কোহলীর শততম টেস্টও হবে।
কোভিড পরিস্থিতিতে সব ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচ আবার কোহলীর আইপিএল-এর শহর বেঙ্গালুরুতেই হওয়ার কথা।
ফলে সেই অর্থে বেঙ্গালুরু কোহলীর নিজেরই শহর। সেখানেই কোহলীকে অধিনায়ক হিসেবে শেষ টেস্ট খেলার সুযোগ করে দিতে চেয়েছিল বোর্ড। কিন্তু কোহলী সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন বলে খবর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE