ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিপিএলের ‘৭’ আসরের ফাইনাল ও টুর্নামেন্ট ‘সেরা’ যারা
সাকিব আল হাসান : বিপিএলের প্রথম আসরে ১১ ইনিংসে বল হাতে ১৫ উইকেট ও ব্যাট হাতে ২৮০ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন সাকিব। সেবার তিনি খেলেছিলেন খুলনা রয়্যাল বেঙ্গলের পক্ষে। আসরটিতে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
দ্বিতীয় আসরেও টুর্নামেন্ট সেরার পুরস্কার ওঠে সাকিবের হাতে। এবার তিনি ছিলেন চ্যাম্পিয়ন দল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের স্কোয়াডে। ঢাকার জার্সিতে সাকিব ১২ ম্যাচে করেন ৩২৯ রান ও শিকার করেন ১৫টি উইকেট। ২০১৮-১৯ আসরে আবারও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত এই বাঁহাতি অলরাউন্ডার। রানার্সআপ ঢাকার সাকিব ব্যাট হাতে ৩০১ রান ও বল হাতে নেন ২৩ উইকেট। আসরটিতে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আসার জাইদি : প্রথম দুই আসরের টুর্নামেন্ট সেরার পুরস্কারই সাকিবের হাতে ওঠার পর ২০১৫ আসরে নতুন টুর্নামেন্ট সেরার মুখ দেখে বিপিএল। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশি ক্রিকেটার আসার জাইদি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পাকিস্তানের এই অলরাউন্ডার ১১ ম্যাচে করেন ২১৫ রান ও বল হাতে নেন ১৭ উইকেট। তার কাছে বেশ কিছু ম্যাচজয়ী ইনিংস ও বোলিং স্পেল পেয়েছিল কুমিল্লা।
মাহমুদউল্লাহ রিয়াদ : সাকিব ব্যতীত একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে রিয়াদের হাতে উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কার। বিপিএলে বরাবরই অধিনায়কের ভূমিকায় দেখা গেছে রিয়াদকে। খুলনা টাইটান্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতাতে না পারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই অলরাউন্ডার।
২০১৬ আসরে ১০ ম্যাচে ৩৯৬ রান করেন ও বল হাতে ১০টি উইকেট শিকার করেন রিয়াদ। এই পারফরম্যান্সে তিনিই হন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। আসরটিতে চ্যাম্পিয়ন হয়েছিল সাকিবের দল ঢাকা ডায়নামাইটস।
ক্রিস গেইল : ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল বিপিএলের নিয়মিত মুখ। বরাবরই ব্যাটিং ঝড়ে বিপিএলের দর্শকদের মন মাতান তিনি। ২০১৭ সালের বিপিএলে রংপুর রাইডার্সের পক্ষে খেলেন গেইল। আরও একবার তার ব্যাটিং তাণ্ডব দেখে বিপিএল।
ফাইনাল ম্যাচে শতক হাঁকিয়ে রংপুরকে চ্যাম্পিয়ন করেন গেইল। সেই আসরে গেইলের ব্যাট থেকে আসে ৪৮৫ রান। ফলে গেইল ছাড়া আর কাউকে টুর্নামেন্ট সেরার পুরস্কার দেওয়ার কথা ভাবেইনি কর্তৃপক্ষ।
আন্দ্রে রাসেল : সর্বশেষ আসরের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন আন্দ্রে রাসেল। তার দল রাজশাহী রয়্যালসও ২০২০ আসরেই প্রথমবারের মতো শিরোপা জয় করে। অলরাউন্ডার রাসেলের ব্যাট থেকে আসে ২২৫ রান এবং বল হাতে তিনি শিকার করেছিলেন ২০টি উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE