ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
অবশেষে জানাগেলো বিপিএলে ডিআরএস না থাকার কারণ
বর্তমান কোনো টুর্নামেন্টে ডিআরএসের অনুপস্থিতির মানে অবশ্যই বিতর্কের অবকাশ রয়েছে। ডিআরএস বাস্তবায়নে এবং বিদেশি আম্পায়ারদের জন্য আইসিসির সহায়তা চেয়েছে বিসিবি। তবে সমাধান মেলে না। বিপিএল গভর্নিং কাউন্সিল দাবি করেছে যে ওমিক্রনের সংক্রমণের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার কারণে ডিআরএস বজায় রাখা যাচ্ছে না।
এদিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। তিনি জানান, বর্তমান পরিস্থিতির কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আইসিসির সঙ্গেও কথা বলেছি। কারণ আইসিসিরও একটা সোর্স আছে। আইসিসির বিভিন্ন ইভেন্টে যারা কাজ করেন, তাদের সঙ্গেও আমরা কথা বলেছি।’
এদিকে ডিআরএসের সোর্স সারাবিশ্বে একটাই। আর তা হলো হক-আই কোম্পানি। ওমিক্রনের কারণে তাদের লোকবল কম বলে এবারের বিপিএলে ডিআরএস রাখা সম্ভব হচ্ছে না বলে জানান নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আপনারা দেখছেন প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে। হক-আই কম্পানি আমাদের জানিয়েছে তাদের ৪০ থেকে ৫০ শতাংশ ম্যানপাওয়ার কাজ করছে।
প্রযুক্তি আছে কিন্তু লোকবল সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখানে। তাদের মোট কর্মীর অর্ধেক কাজ করছেন। ফলে বণ্টন নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তার পরও তারা বলেছে, যেহেতু আমরা সরাসরি যোগাযোগ করছি, যদি কেউ আসতে পারে, তাদের ব্যবস্থা করা যায় কি না। সেভাবেই যোগাযোগ রাখছি।’ আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের অষ্টম আসর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE