ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে যাকে চান গাভাস্কার
তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করলে আমি বলব ঋষভ পান্তকে টেস্টের অধিনায়ক করা উচিত। টাইগার পতৌদি মাত্র ২১ বছর বয়সে টেস্ট অধিনায়ক হয়েছিলেন। তারপর তিনি কী করেছেন আমরা সকলেই জানি। হাঁস যেমন জলে সাবলীল তেমনভাবেই অধিনায়কত্ব করেছেন তিনি। আমরা দিল্লি ক্যাপিটালসের হয়ে পান্তকে অধিনায়কত্ব করতে দেখেছি। আমার বিশ্বাস ও ভারতীয় দলকে খুব আকর্ষণীয় দল হিসাবে গড়ে তুলতে পারবে।’
কোহলির আচমকা অবসরে সারা ক্রিকেট বিশ্বেই আলোড়ন শুরু হয়েছে। যদিও কোহলির হঠাৎ সিদ্ধান্তে মোটেই অবাক হননি গাভাস্কার। তিনি মনে করেন কোহলির এমন সিদ্ধান্ত খানিকটা প্রত্যাশিতই ছিল। গাভাস্কারের ভাষ্য, ‘আমি একেবারেই অবাক নই। আমি তো ভেবেছিলাম খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই এই সিদ্ধান্ত জানাবে কোহলি। অধিনায়ক হিসাবে আমিও দেখেছি, বিসিসিআই বিদেশের মাটিতে সিরিজ হার ভালোভাবে নেয় না।
এক্ষেত্রে বিরাটের অধিনায়কত্ব হারানোর সম্ভাবনা ছিল। আগেও এমন হয়েছে। আমি নিশ্চিত এবারও সেরকম কিছু হত। কারণ, এই সিরিজ ভারতের সহজেই জেতা উচিত ছিল।’টেস্ট দলে এখন প্রায় নিয়মিত পান্ত। অধিনায়কত্ব পেলে এই উইকেটরক্ষক ব্যাটারের ব্যাটিংও বদলে যাবে বলে বিশ্বাস গাভাস্কারের। পান্তের প্রশংসা করতে গিয়ে রোহিতের সঙ্গে তাকে তুলনা করেছেন সাবেক এই ভারতীয় ওপেনার।
তিনি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পরই রোহিতের ব্যাটিং বদলে যায়। ৩০, ৪০, ৫০ রানের ইনিংসগুলোকে সে ১০০, ১৫০ রানে পরিণত করা শুরু করে। আমার মনে হয় অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে পড়লে পান্তের ব্যাট থেকেও আমরা সেঞ্চুরিয়নের মতো বহু ইনিংস দেখতে পাব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE