ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : বিপিএল নিয়ে বিদেশী ক্রিকেটারদের অবস্থান
এদিকে ফরচুন বরিশালের পক্ষ থেকেও জানানো হয়েছে, তাদের পাঁচ বিদেশি ক্রিকেটার আগমনের সূচি। সোমবার (১৭ জানুয়ারি) সকালে আসবেন চ্যাম্পিয়নখ্যাত ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। একইদিন রাতে ঢাকায় পা রাখবেন দলটির ইংলিশ তারকা জ্যাক লিন্টট।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলে আছেন দ্য ইউনিভার্স বস ক্রিস গেইলও। তবে তাকে প্রথম থেকেই পাচ্ছে না বরিশাল। আগামী শনিবার (২২ জানুয়ারি) রাতে বিপিএল খেলতে আসছেন গেইল। তার স্বদেশি পেসার আলঝারি জোসেফ আসবেন বুধবার।
বরিশালের পঞ্চম বিদেশি, সময়ের অন্যতম সেরা স্পিনার আফগান মুজিব উর রহমান বাংলাদেশে আসবেন আগামী সপ্তাহের বুধবার (২৬ জানুয়ারি)। আপাতত বরিশাল স্কোয়াডে রয়েছেন এই পাঁচ বিদেশি ক্রিকেটার। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আজ থেকে অনুশীলন শুরু করেছে তারা।
প্রথমবারের মতো বিপিএল খেলার অপেক্ষায় থাকা উইল জ্যাকসকে আজ স্বাগত অভ্যর্থনা জানিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিওও সৈয়দ ইয়াসির আলম। ঢাকায় পা রেখেই নিজের উত্তেজনার কথা জানিয়েছেন উইল জ্যাকস। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ধন্যবাদ আমাকে দলে নেওয়ার জন্য।
এখানে আমি প্রথমবারের মতো খেলবো। অনেক বড় তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলবো। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেওয়ার। এই দলে অনেকই আছেন যারা অনেক দিন ধরে জাতীয় দলকে সার্ভিস দিচ্ছেন, তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারবো। খুবই ভালো লাগছে।’
মূলত টপ অর্ডার ব্যাটার হিসেবে পরিচিত হলেও অফস্পিনটাও ভালো জানেন ২৩ বছর বয়সী উইল জ্যাকস। এখন পর্যন্ত ৬৪ টি-টোয়েন্টি ম্যাচের ৫৭ ইনিংসে প্রায় ১৫৫ স্ট্রাইক রেটে ১২৯৯ রান করেছেন তিনি। হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন ১৮টি, ইকোনমি ৭.১৭।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE