ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

যুব বিশ্বকাপের জিম্বাবুয়ের নিজেদের প্রথম ম্যাচে ইতিহাস গড়লো জিম্বাবুয়ে

২০২২ জানুয়ারি ১৬ ১৫:১০:১৭

যুব বিশ্বকাপের জিম্বাবুয়ের নিজেদের প্রথম ম্যাচে ইতিহাস গড়লো জিম্বাবুয়ে

এর আগে যুব ওয়ানডে ক্রিকেটে রানের নিরিখে জিম্বাবুয়ের সব থেকে বড় ব্যবধানে জয়ের নজির ছিল কেনিয়ার বিরুদ্ধে। ২০০২ সালে কেনিয়াকে তারা পরাজিত করেছিল ২১১ রানের ব্যবধানে। পোর্ট অফ স্পেনে চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে।

তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩২১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ক্যাপ্টেন এমানুয়েল বাওয়া দুরন্ত শতরান করেন। তিনি ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৫ বলে ১০০ রান করে আউট হন। এছাড়া ডেভিড বেনেত ৫৮, পানাশি ৩৬, কনর মিচেল ৩৫ ও ভিক্টর চিরওয়া ৩৫ রান করেন।

পিএনজি-র হয়ে রাসান কেভাউ ৩টি উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনি ৩৫ ওভারে মাত্র ৯৩ রানে অল-আউট হয়ে যায়। ১৫ রান করেন ম্যালকম। ১৫ রান করেন ক্যাপ্টেন বর্নাবাস। ম্যাচের সেরা হয়েছেন এমানুয়েল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত