ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
নতুন রেকর্ড: অবিশ্বাস্য রেকর্ড একদিনেই ১৭ উইকেট
দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ তিন উইকেটে ৩৭ রান। এখন তারা ১৫২ রানে এগিয়ে আছেন। স্টুয়ার্ট ব্রড এবং মার্ক উড্রার মতো প্রথম ইনিংসে বড় লিড নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছে না স্বাগতিকরা।
ছয় উইকেটে ২৪১ রান দিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩০৩ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় ১৮৮ রানে। দলের ব্যাটারদের কেউ চল্লিশের ঘরও ছুঁতে পারেননি।
দলীয় সর্বোচ্চ ৩৬ রান আসে আট নম্বরে নামা ক্রিস ওকসের ব্যাট থেকে। জো রুট ৩৪, স্যাম বিলিংস ২৯ আর ডেভিড মালান করেন ২৪ রান।
অসি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। ৪৫ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন এই পেসার। ৫৩ রানে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক।
দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলারদের তোপে পড়েছে অস্ট্রেলিয়াও। টানা দ্বিতীয় ইনিংসে শূন্য করে স্টুয়ার্ট ব্রডের শিকার হয়েছেন ডেভিড ওয়ার্নার। ক্রিস ওকস তুলে নিয়েছেন অসি ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ মার্নাস লাবুশেনকে (৫)। তাতে ৫ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
স্টিভেন স্মিথ আর উসমান খাজা সেই বিপর্যয় সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন। তৃতীয় উইকেটে তারা ১১ ওভার কাটিয়ে দেন, যোগ করেন ২৮ রান। মাটি কামড়ে ধরার চেষ্টা করা খাজাকে দিনের শেষ সময়ে এসে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে জুটিটি ভেঙেছেন মার্ক উড।
এরপর নাইটওয়াচম্যান হিসেবে স্কট বোল্যান্ডকে উইকেটে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। ২৫টি বল খেলেও ফেলেছেন তিনি, অপরাজিত ৩ রানে। তার সঙ্গে স্মিথ ৩৭ বলে ১৭ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামবেন।
এইদিনে বল হাতে ইংল্যান্ডের হয়ে অ্যাসেজে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েন স্টুয়ার্ড ব্রড। ইয়ান বোথামের ১২৮ উইকেট টপকে ব্রডের উইকেট সংখ্যা এখন ১২৯টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE