ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিমানবন্দরে গিয়ে পাকিস্তানি ক্রিকেটারের কান্ড দেখে অবাক পুরো ক্রিকেটবিশ্ব
তারকাদের জন্য এতে সুবিধাটা বেশি হয়েছে। সাধারণত রাস্তাঘাটে নামতে পারেন না বলে তাঁদের অনেক সময়ই আক্ষেপ করতে শোনা যায়। সেখানে এখন অনেক সময় মাস্ক পরেই বের হতে পারছেন।মাস্কেরই সুবিধাটা নিয়েছেন পাকিস্তানের পেসার হাসান আলী। বিমানবন্দরে ড্রাইভার সেজে গেছেন পাকিস্তানেরই লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানকে বরণ করতে! মাস্ক পরে থাকায় শাদাব প্রথমে চিনতেই পারেননি হাসানকে।
ভিডিওতে দেখা যায়, মাস্ক পরে অপেক্ষমাণ মানুষের মধ্যে দাঁড়িয়ে আছেন পাকিস্তানেরই পেসার হাসান আলী। হাতে একটা কাগজে লেখা, ‘মি. শাদাব খান।’ সাধারণত বিমানবন্দরে বড় কোনো অতিথির জন্য তাঁকে নিতে আসা ড্রাইভারকে যেভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আরকি!এখানে মজার বিষয়টা হচ্ছে, শাদাব ও হাসান একে অন্যের খুব ভালো বন্ধু।
কিন্তু হাসানের আশপাশে আরও অনেক মানুষ থাকার কারণেই হোক কিংবা হাসানের মুখে মাস্ক থাকার কারণে, শাদাব প্রথমে হাসানকে চিনতেই পারেননি। তাঁকে এড়িয়ে চলেই যাচ্ছিলেন, কিন্তু এরপর সবকিছু ভিডিও করা হচ্ছে বুঝতে পেরেই হয়তো আবার ফিরে তাকান শাদাব। তখন হাসানকে দেখে চিনতে পারেন, আলিঙ্গনে বাঁধা পড়েন দুই বন্ধু।
ইসলামাবাদ ইউনাইটেড টুইটারে ভিডিওটি দিয়ে পোস্টের ক্যাপশনে লিখেছে, ‘সুখ হচ্ছে যখন আপনি লম্বা একটা ফ্লাইটের পর দেখবেন আপনার সবচেয়ে কাছের বন্ধু বিমানবন্দরে দাঁড়িয়ে।
Happiness is;
Seeing your best friend at the airport after a long flight!@RealHa55an aur @76Shadabkhan ki dosti ka bhi #LevelHai ????#UnitedWeWin #RedHotSquad???? #HBLPSL7 pic.twitter.com/ZaJI1qwGyd
— Islamabad United (@IsbUnited) January 14, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল