ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

ব্রেকিং নিউজ : পাল্টে যেতে পারে বিপিএলের কয়েকটি নিয়ম

২০২২ জানুয়ারি ১৫ ২২:১০:৩৫

ব্রেকিং নিউজ : পাল্টে যেতে পারে বিপিএলের কয়েকটি নিয়ম

এর ম্যধ্যে ঘরোয়া ব্যস্ততায় আসছেন না অনেক লঙ্কান ক্রিকেটার। আর পিএসএলে ব্যস্ততায় পাকিস্তানি ক্রিকেটাররা আগে থেকেই আসছেন না। করোনার বিরুপ পরিস্থিতিতে কোয়ারেনটাইনসহ নানা জটিলতায় শেষ পর্যন্ত ৩ বিদেশি ক্রিকেটারের কোটা যদি পূরণ না হয়, তার বিকল্প ভাবনা আছে টেকনিক্যাল কমিটির।

বিপিএল টেকনিক্যাল কমিটির কনভেনার রকিবুল হাসান বলেন, প্রতি দলে তিনজন বিদেশি খেলাতে হবে এমন নিয়ম শিথিল করার পক্ষে আমি। বিপিএল গভর্নিং কাউন্সিলও বিষয়টি চিন্তা করতে পারে। তবে এখনই ৩ বিদেশি ক্রিকেটার খেলানোর বাধ্যবাধকতা উঠিয়ে না দিলেও চিন্তিত গভর্নিং কাউন্সিল। বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, একান্তই টুর্নামেন্ট শুরুর পর সমস্যা দেখা দিলে তখন সিদ্ধান্ত নেব।

তবে গভর্নিং কাউন্সিল একা সিদ্ধান্ত নিতে পারে না। বোর্ডের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে বিপিএলের এবারের আসরে থাকছে না ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম। করোনা পরিস্থিতি বড় কারণ হলেও একই সময়ে আয়োজিত পাকিস্তানি টুর্নামেন্ট পিএসএলে থাকছে ডিআরএস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত