ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
চেতেশ্বর ও রাহানেকে বাদ দেওয়া নিয়ে নির্বাচকদেরকেই দায়ী করলেন কোহলি
খেলার শেষে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গ উঠলেই কোহলি বলেন, “আমাদের ব্যাট হাতে আরও কার্যকরী হতে হবে। দায়িত্ব এড়ানোর কোনও প্রশ্নই নেই। তবে দুই ক্রিকেটারকে বাদ দেওয়ার প্রসঙ্গে বলতে পারি, এখানে বসে ভবিষ্যতে কী হবে তা নিয়ে কথা বলতে রাজি নই। আমার সঙ্গে আলোচনা করেও কোনও লাভ নেই। আপনারা নির্বাচকদের সঙ্গে কথা বলতে পারেন এবং ওদের মনে কী চলছে সেটা জানতে পারেন। দল নির্বাচন আমার কাজ নয়।“
কেপটাউন টেস্টের দুই ইনিংসেই ওঁরা ফের ব্যর্থ। লতি সিরিজের ছয় ইনিংসে রাহানে মাত্র ১৩৬ রান করেছেন। সর্বোচ্চ গত টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৮ রান। গত ছয় ইনিংসে পূজারার ব্যাট থেকে এসেছে ১২৪ রান। তিনিও ওয়ান্ডারার্স টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৫৩ রান। তবে কেপটাউনের দুই ইনিংসে একেবারেই মেলে ধরতে পারেননি পূজারা (৪৩, ৯) ও রাহানে (৯, ১)। তাই সুনীল গাভাসকর পর্যন্ত মনে করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে এই অভিজ্ঞ ব্যাটারকে দেখা যাবে না।
তবে কোহলি কিন্তু তাঁর দুই সতীর্থের পাশেই দাঁড়ালেন। তিনি যোগ করেছেন, “আগেও বলেছি, আবার বলব, পুজারা এবং রাহানেকে এত দিন সমর্থন করে এসেছি কারণ, গত কয়েক বছরে ওরা যে অবদান রেখেছে সেটা অসামান্য। কঠিন পরিস্থিতিতে দলের জন্য রান করেছে। দ্বিতীয় টেস্টেই সেটা আপনারা দেখতে পেয়েছেন। ওদের জুটি আমাদের লড়াই করার মতো অবস্থায় নিয়ে গিয়েছিল। এমন একটা স্কোর হয়েছিল যেখানে আমরা লড়াই দেওয়ার চেষ্টা করেছি। দলের সদস্য হিসেবে এই ধরনের পারফরম্যান্সই আমি পছন্দ করি। নির্বাচকদের মনে যা আছে এবং ওরা যেটা ঠিক করবেন সেটাই করবেন। এখানে বসে আমার কিছু বলার মতো ক্ষমতা নেই।“
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE