ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
এভাবেও বোল্ড হওয়া যায় ভিডিওসহ
তিন নম্বরে নেমে মারনাস লাবুশেন অজিদের ইনিংস মেরামতের চেষ্টা করেন। দারুণ আগ্রাসী ব্যাটিং করে পাল্টা আক্রমণ শানিয়ে ম্যাচে অজি আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালান লাবুশেন। ৯ বাউন্ডারিতে ৫৩ বলে ৪৪ রানের ইনিংস খেলার পর ব্রডের দ্বিতীয় শিকারে পরিণত হন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটার। তবে যে ঢঙে তিনি আউট হয়েছেন তা হয়তো ভুলে যেতে চাইবেন লাবুশেন।
অফস্ট্যাম্পের বাইরে গিয়েই প্রায় ব্যাট করছিলেন এই অজি টপ অর্ডার ব্যাটার। স্টুয়ার্ট ব্রড কাজে লাগালেন সেই সুযোগটাই। মিডল স্ট্যাম্পে ব্রডের ফুল লেংথ ডেলিভারিকে অন সাইডে ফ্লিক করতে যান লাবুশেন। কিন্তু তার ব্যাট আটকে যায় প্যাডে আর পা হড়কে পড়ে যান তিনি। স্ট্যাম্পও হয়ে যায় ছত্রখান। মারনাস লাবুশেনের এই দৃষ্টিকটু আউটে ইংলিশ খেলোয়াড়রা তো বটেই, ড্রেসিংরুমে বসে থাকা প্যাট কামিন্স-স্টিভেন স্মিথদেরও হাসতে দেখা গেছে।
স্টুয়ার্ট ব্রডের আপাত নির্বিষ স্ট্রেইট ও ফুলার ডেলিভারি খেলতে অফস্ট্যাম্পের বাইরে স্ট্যান্স নিয়ে ফ্রন্ট প্যাডে ব্যাট আটকে ভারসাম্য হারিয়ে ক্রিজেই পড়ে গিয়ে এমন বোল্ড হওয়ার ঘটনা তো সচরাসর দেখা যায় না। অদ্ভুত স্ট্যান্সের জবাবে স্টিভেন স্মিথের মতো ‘ব্রেন ফেইড’ ধরনের কিছু কি বলবেন চলতি অ্যাশেজে দুর্দান্ত ফর্মে থাকা লাবুশেন?
One of the weirdest dismissals we've ever seen! ????#Ashes pic.twitter.com/8Qp5rKprn8
— cricket.com.au (@cricketcomau) January 14, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE