ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র শেষ হলো ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ,জেনেনিন ফলাফল
শুক্রবার কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৭ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের দেওয়া ২১২ রানের লক্ষ্য চতুর্থ দিনে ৩ উইকেট হারিয়েই পেরিয়ে গেছে স্বাগতিকরা। ফলে প্রথম টেস্ট হেরেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ডিন এলগার বাহিনী।
অনভিজ্ঞদের নিয়ে সাজানো দক্ষিণ আফ্রিকার সামনে চতুর্থ দিনে লক্ষ্য ছিল ১১১ রান, আর ভারতের দরকার ছিল ৮ উইকেট। কিন্তু দিনের শুরু থেকে সাবলীলভাবেই রাশ টেনে নেয় ডিন এলগারের দল। দুই প্রোটিয়া ব্যাটার কিগান পিটারসেন ও রাসি ভ্যান ডার ডুসেন মিলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।
ভারত দিনের শুরুতে যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামিকে দিয়ে আক্রমণ শানায় ভারত। কিন্তু পিটারসেন ও ডুসেন কিছুতেই হার মানছিলেন না। তৃতীয় উইকেটে ভ্যান ডার ডুসেন এবং পিটারসেন মিলে ৬৭ রানের জুটি গড়েন। ১১৩ বলে ১০ বাউন্ডারিতে ৮২ রান করা পিটারসেন শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে ফিরলে এই জুটির অবসান হয়। এরপর টেম্বা বাভুমাকে নিয়ে অবিচ্ছিন্ন ৪২ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ৯৫ বলে ৩ চারে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলা ডুসেন। আরেক অপরাজিত ব্যাটার বাভুমা ৫৮ বলে ৫ চারে ৩২ রানে অপরাজিত থাকেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২২৩ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুঁটিয়ে যায় ২১০ রানে। এরপর ঋষভ পন্থের সেঞ্চুরিতে ভর করে ভারতের দ্বিতীয় ইনিংস থামে ১৯৮ রানে, ফলে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ২১২ রানের। এই টার্গেটে ব্যাট করতে নেমে গতকাল ম্যাচের তৃতীয় দিন ২ উইকেটে ১০১ রান তুলে শেষ করে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ২২ বলে ১৬ আর অধিনায়ক ডিন এলগার ৯৬ বলে ৩০ রান করে আউট হন।
ম্যাচ এবং সিরিজসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার পিটারসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE