ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
আইপিএল আয়োজন করতে চায় প্রতিবেশী যে দেশটি
মাঝে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বিসিসিআই ঘোষণা দিয়েছিল, ১৫তম আসর আয়োজিত হবে ভারতেই। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশটিকে পড়তে হয়েছে নতুন চ্যালেঞ্জের মুখে। যে কারণে বিসিসিআই আইপিএল আয়োজন বিকল্প পথ খুঁজতে শুরু করেছে।
বিসিসিআই পরিকল্পনা করছে শুধু একটি রাজ্যে আইপিএল আয়োজনের। সেই দৌড়ে এগিয়ে আছে মহারাষ্ট্র। কারণ মহারাষ্ট্রে উন্নতমানের চারটি স্টেডিয়াম রয়েছে। ভারতীয় বোর্ড চাওয়া, করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই চার ভেন্যুতেই পুরো আইপিএল আয়োজন হোক!
ভারতের এক রাজ্যে আইপিএল আয়োজন করা সম্ভব না হলে সেক্ষেত্রে দেশের বাইরে টুর্নামেন্টেটি আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কাকে বেছে নিতে পারে তারা। এমন খবরে স্বস্তির খবর শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি)।
আইপিএল আয়োজন নিয়ে ক্রিকবাজকে মোহন ডি সিলভা বলেন, ‘আমরা রিপোর্ট দেখেছি এবং শ্রীলঙ্কায় আইপিএলে আয়োজন করতে পারলে খুশি হবো। এই বিষয়ে দ্রুতই আমরা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা শুরু করবো। শ্রীলঙ্কায় কোভিড পরিস্থিতি খারাপ নয় এবং আপনি নিশ্চিত হতে পারেন আমরা ভালো আয়োজক হবো।’
১৫তম আসরে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি হয়েছে আহমেদাবাদ ও লক্ষ্ণৌ। ইতোমধ্যে বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পেয়েছে এই দুই দলের ফ্র্যাঞ্চাইজি। বেঙ্গালুরুতে ১০ দলের অংশগ্রহণে এবারের নিলাম অনুষ্ঠিত হবে ১২ ও ১৩ ফেব্রুয়ারি। সব ঠিক থাকলে আইপিএল মাঠে গড়াবে এপ্রিলের প্রথম সপ্তাহেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE