ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুব বিশ্বকাপে শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

২০২২ জানুয়ারি ১৪ ১৪:৪৭:৪৩

যুব বিশ্বকাপে শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এবার প্রথমবার যুব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত আটটায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার লড়াইটিই হবে উদ্বোধনী ম্যাচ। পুরো টুর্নামেন্ট হবে আইসিসির প্রটোকল মেনে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে।

বরাবরের মতো এই টুর্নামেন্টের বড় ফেবারিট ভারত। চারবারের শিরোপাজয়ী দলটি সম্প্রতি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের সেমিফাইনালে তারা হারায় বাংলাদেশকে, ফাইনালে স্বপ্ন ভাঙে শ্রীলঙ্কার।

তবে দুই বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে এই ভারতেরই স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন যুবা টাইগাররা তাই এবার ফেবারিটদের মধ্যে অন্যতম।

গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংল্যান্ড, কানাডা আর সংযুক্ত আরব আমিরাত। গ্রুপে প্রথম ম্যাচই শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে, সেন্ট কিটসে রোববার বিশ্বকাপ মিশন শুরু করবে রাকিবুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ যুবদল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল ফাইনাল ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দর্শকের প্রশ্ন... বিস্তারিত