ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ থেকে শুরু হচ্ছে যুব বিশ্বকাপ,দেখেনিন বাংলাদেশের ম্যাচের সময়
১৯৮৮ সালে প্রথম আসর মাঠে গড়ানোর পর থেকে পরবর্তী প্রজন্ম গড়ার টুর্নামেন্ট মনে করা হয় এই যুব বিশ্বকাপকে। প্রতিটি আসরই নতুন নতুন তারকার জন্ম দিয়েছে। ক্রিকেটের বড় বড় নাম ‘কলি থেকে ফুল’ হয়ে ফুটেছে এই বিশ্বকাপে পারফর্ম করেই।
এবার প্রথমবার যুব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত আটটায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার লড়াইটিই হবে উদ্বোধনী ম্যাচ। পুরো টুর্নামেন্ট হবে আইসিসির প্রটোকল মেনে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে।
বরাবরের মতো এই টুর্নামেন্টের বড় ফেবারিট ভারত। চারবারের শিরোপাজয়ী দলটি সম্প্রতি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের সেমিফাইনালে তারা হারায় বাংলাদেশকে, ফাইনালে স্বপ্ন ভাঙে শ্রীলঙ্কার।
তবে দুই বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে এই ভারতেরই স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন যুবা টাইগাররা তাই এবার ফেবারিটদের মধ্যে অন্যতম।
গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংল্যান্ড, কানাডা আর সংযুক্ত আরব আমিরাত। গ্রুপে প্রথম ম্যাচই শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে, সেন্ট কিটসে রোববার বিশ্বকাপ মিশন শুরু করবে রাকিবুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ যুবদল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল