ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
৮টি পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার ওয়ারডে দল ঘোষণা
দলে ডাক পাওয়াদের মধ্যে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন তিনজন। নুয়ান থুশারা, শিরান ফার্নান্দো এবং চামিকা গুনাসেকারা আছেন সেই তালিকায়। তিনজনই ডানহাতি পেসার। এই ত্রয়ীর মধ্যে থুশারা এবং শিরান এইবারই প্রথম ডাক পেলেন দলে। লঙ্কা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে টুর্নামেন্টজুড়েই দারুণ বল করে গেছেন থুশারা, ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও। অন্যদিকে শিরান লিস্ট এ ক্রিকেটে ২৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন সমান ২৬টি।
আরেক পেসার গুনাসেকারা লিস্ট এ ক্রিকেটে ১১টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৯টি। আগে টেস্ট স্কোয়াডে একবার ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি, এবার সুযোগ পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। দেখা যাক আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় এবারে পা রাখতে পারেন কিনা গুনাসেকারা।
তবে এবারের দলে নেই কুশল পেরেরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অভিষকা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভার মত অভিজ্ঞরা। পেরেরা এবং হাসারাঙ্গার না থাকার কারণ ইঞ্জুরি। ফার্নান্দো বাদ পড়েছেন কোভিড পজিটিভ হওয়ার কারণে, অন্যদিকে পিতৃত্বকালীন ছুটিতে থাকায় স্কোয়াডে নেই ধনঞ্জয়া। তাছাড়া অবসর নেওয়ার কারণে দলে জায়গা পাননি ভানুকা রাজাপক্ষে, পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরেও এসেছেন তিনি। অন্যদিকে পেসার লাহিরু কুমারা উতরাতে পারেননি ফিটনেস টেস্ট, যার ফলে জায়গা হয়নি তারও।
একনজরে শ্রীলঙ্কা ওয়ানডে দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসানকা, মিনোদ ভানুকা, চারিথ আসালাঙ্কা, মাহিষ থিকশানা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান থুশারা, রমেশ মেন্ডিস, প্রাভিন জয়াবিক্রমা, দুশমন্থ চামিরা, চামিকা গুনাসেকারা, দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, নুয়ান প্রদিপ, শিরান ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE