ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
জিতেও বিদায় তামিমদের, দেখেনিন ফাইনালে উঠলো যারা
বৃহস্পতিবার দুই দলের টানটান উত্তেজনার লড়াইয়ে সেন্ট্রাল জোনকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকির হাসান, শেখ মাহেদি হাসানের মতো এক ঝাঁক তরুণের দল সাউথ জোন।
নর্থ জোন আর ইস্ট জোনের সঙ্গে প্রথম দুই ম্যাচ জিতে থাকা সেন্ট্রাল জোনের ঝুলিতে আগে থেকেই ছিল ৪ পয়েন্ট। আর ইস্ট জোনের সঙ্গে জয় ও নর্থ জোনের সঙ্গে হার মানা সাউথ জোনের ছিল ২ ম্যাচে ২ পয়েন্ট।
আজকের জয়ে ৩ ম্যাচ শেষে সাউথ জোনের পয়েন্ট সেন্ট্রাল জোনের সমান ৪ হয়ে গেছে। ফলে নর্থ জোনের সঙ্গে শেষ ম্যাচ জিতেও লাভ হলো না ইস্ট জোনের।
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব আর নাইম ইসলামের নর্থ জোনকে ৪ উইকেটে হারিয়েও ফাইনালের টিকিট পায়নি তামিম ইকবাল, ইমরুল কায়েসদের ইস্ট জোন।
কারণ একটাই, তাদের আগের ২ ম্যাচে কোনো পয়েন্টই ছিল না। অন্যদিকে ইস্ট জোনের কাছে হারে বরং কপাল পুড়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুবদের নর্থ জোনের।
এ ম্যাচ জিতলে মার্শাল আইয়ুবের নর্থ জোনের পয়েন্ট হয়ে যেতো ৪। তখন সেন্ট্রাল জোন, সাউথ জোন আর নর্থ জোনের অবস্থান নির্ধারিত হতো নেট রানরেটে। কিন্তু ইস্ট জোন জিতে যাওয়ায় তা আর হয়নি। নর্থ জোনও ইস্ট জোনের মতো ২ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE