ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : বাংলাদেশের নতুন কোচ প্রধান কোচের নাম জানালেন : জালাল ইউনুস
আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের হাতে এখন বিকল্প প্রধান কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে আনা হচ্ছে। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই সে আসবে। প্রধান কোচ কিন্তু এখন হাতে নেই। কয়েকদিন আগে বোর্ড সভাপতিও বলেছেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে; সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং প্রধান কোচকে একটা চুক্তির আওতায় এনেছি। তাই আমরা তাকে নিয়েই কন্টিনিউ করছি।’
তবে প্রধান কোচ পরিবর্তন হবে না, এমন কথাও বলেননি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। জালাল ইউনুস বলেন, ‘যদি কোনো পরিকল্পনা থাকে, ওনি (পাপন) বলেছেন জানুয়ারিতে পরিবর্তন হতে পারে। বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’
বাংলাদেশ দলের কোচিং প্যানেল ঢেলে সাজানোর পরিকল্পনা আছে জানিয়ে তিনি বলেন, ‘সেটিরই অংশ হিসেবে সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে আনা হচ্ছে। এখন একের পর এক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে এখন বিপিএল। এরপর আফগানিস্তান সিরিজ। সেটা শেষ হতে না হতেই পুরো দল দক্ষিণ আফ্রিকায় চলে যাবে। ব্যস্ত সূচি হওয়ায় এখন পর্যন্ত ডমিঙ্গো বহাল আছে।’
‘আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়েই চিন্তা আছে। গিবসন চলে গেলো, সিডন্স আসবে। আমাদের সবকিছু ঢালাওভাবে সাজাতে হবে,’ যোগ করেন বিসিবির অন্যতম শীর্ষ এই কর্মকর্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE