ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
না চাইলেও বাধ্য হয়ে বিদায় নিতে হলো তামিম-ইমরুলদের
আগামীকাল মধ্যাঞ্চলের মুখোমুখি হবে দলটি। ওই ম্যাচে জয়-পরাজয়ের ওপর নির্ভর করবে ফাইনালভাগ্য। দুই ম্যাচের দুটিই জিতে মধ্যাঞ্চল এখন টেবিলের ওপরে। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের পয়েন্ট সমান ২ করে। আর সবার নিচে পূর্বাঞ্চল।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নামা পূর্বাঞ্চলের ইনিংস থেমে যায় ১৯২ রানে। অনেকদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা তামিম ইকবাল পূর্বাঞ্চলের হয়ে ওপেন করতে নেমে পুরো ব্যর্থ। সফল হতে পারেননি অপর ওপেনার রনি তালুকদারও। ২১ রানে দুজনকে হারায় পূর্বাঞ্চল।
তবে তিনে নেমে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন অধিনায়ক ইমরুল কায়েস। নিচের দিকে ইরফান শুক্কুর (৩৩), আফিফ হোসেন (২৯) ও সোহরাওয়ার্দী শুভ (২২) কিছু রান করলেন বলে সংগ্রহটা দুইশর কাছাকাছি যায়। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯২ রানে থেমেছে পূর্বাঞ্চলের ইনিংস। দক্ষিণাঞ্চলের হয়ে ১০ ওভার বোলিং করে ৪৪ রান খরচায় দুই উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
পরে জবাব দিতে নেমে দক্ষিণাঞ্চলের ইনিংসও খুঁড়িয়ে এগিয়েছে। ২৭ রানে দুই ওপেনারকে হারায় দলটি। তবে এর পরে বাকি ব্যাটারদের প্রায় সবাই রান পেয়েছেন। কঠিন হলেও দক্ষিণাঞ্চল তিন উইকেটের জয় পেয়েছে তাতেই। ৪৫.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৯৩ রান তোলে দক্ষিণাঞ্চল। সর্বোচ্চ ৩৭ রান করেছেন মেহেদী হাসান। এছাড়া মায়শুকুর রহমান, জাকির হাসান, নাহিদুল ইসলাম ২৭ রান করে করেছেন। পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আফিফ হোসেন ও নাঈম হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE