ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ করেই মুমিনুল তাসকিনদের আগে যে কারনে দেশে ফিরে আসছে মুশফিক
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড থেকে সবাই নির্ধারিত সূচীতেই দেশে ফিরছে। কারণ ফ্লাইট নেই বলে দু’দিন সেখানে থাকতে হবে। ফ্লাইট যেভাবে ছিল সেভাবেই আসবে। তবে সুজন ও মুশফিক আগামীকাল দেশে ফিরে আসছে।’
নিউজিল্যান্ড সফরে টিম ডিরেক্টর হিসেবে গিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর মুমিনুল কৃতিত্ব দিয়েছিলেন তাকেও। তবে প্রথম টেস্টে খেললেও কুঁচকির চোটে দ্বিতীয়টিতে খেলতে পারেননি মুশফিক।
সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সুযোগ ছিল বিদেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জেতার। কিন্তু ক্রাইস্টচার্চে এসে সব হিসেব পাল্টে দেয় টম লাথামের দল। সিরিজ জয়ের স্বপ্ন দেখা মুমিনুল-লিটনদের তিন দিনেই হারিয়ে দেয় স্বাগতিকরা।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২ রান করেছিলেন মুশফিক। তিনি ব্যর্থ হলেও ৪ ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৪৫৮ রানের পুঁজি পায় মুমিনুল হকের দল। এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অল আউট হয়েছিল ৩২৮ রানে। দ্বিতীয় ইনিংসে অবশ্য স্বাগতিকদের চেপে ধরে বাংলাদেশ। এবাদত হোসেনের ৬ উইকেটের বিনিময়ে নিউজিল্যান্ডকে ১৬৯ রানে গুটিয়ে দেয় সফরকারীরা।
জয়ের জন্য সফরকারীদের লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। সেই ম্যাচে বাংলাদেশের জয়সূচক রানটি আসে মুশফিকের ব্যাট থেকে। অপরাজিত থাকেন ৫ রানে। চোটের কারণে অবশ্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি মুশফিক। ফলে ১৬ বছর পর ৫ সিনিয়র ক্রিকেটারকে ছাড়া টেস্ট খেলতে নামে বাংলাদেশ। তবে ইনিংস হারের লজ্জায় ডুবে সিরিজ সমতায় শেষ করতে হয় বাংলাদেশ দলকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE