ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
নিউজ্যিান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করলেন লিটন দাস,দেখেনিন সর্বশেষ স্কোর
টপ অর্ডারের ব্যর্থতা প্রথম ইনিংসের মত এই ইনিংসেও ছিল স্পষ্ট। অভিষিক্ত নাঈম শেখের ব্যাট থেকে এদিন এসেছে মাত্র ২৪ রান। আরেক ওপেনার সাদমান ইসলাম লম্বা সময় ধরে রান খরায় ভুগছেন। যার ছাপ ছিল এই ইনিংসেও। ২১ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন সাদমান।
অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত কিছুটা দেখেশুনে অবশ্য দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন। ৩৬ বল মোকাবেলায় ২৯ রানের দ্রুতগতির ইনিংস খেলে শান্ত সাজঘরের পথ ধরেন ব্যক্তিগত ২৯ রানে।
দলীয় ১২৩ রানের মাথায় ব্যক্তিগত ৩৭ রানে অধিনায়ক মুমিনুল হক প্যাভিলিয়নে ফিরলে লড়াই চালিয়ে যান লিটন দাস। নুরুল হাসান সোহানের সাথে জুটি বেধে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন লিটন।
৫৪ বল মোকাবেলায় ৩৬ রান করে নুরুল হাসান সোহান প্যাভিলিয়নের পথ ধরলে কিছুটা দ্রুত গতিতে ব্যাট চালানো লিটন দাস তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে লিটনের এটিই প্রথম টেস্ট শতক। এই শতকের মধ্য দিয়ে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৪২০ রান নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন লিটন দাস।যা নেই আর কোন বাংলাদেশী প্লেয়ারদের।
১১৪ বল মোকাবেলায় ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০২ রানের ইনিংস খেলে লিটন দাস কাইল জেমিসনের শিকারে পরিণত হলে বাকি ব্যাতসম্যানরা আর দাঁড়াতেই পারেনি। তৃতীয় দিনের শেষ সেশনে এসে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৭৮ রানে। ফলে টাইগাররা ম্যাচ হেরেছে ইনিংস ও ১১৭ রানের বড় ব্যবধানে। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে বল হাতে কাইল জেমিসন ৪টি, নেইল ওয়াগনার ৩টি ও টিম সাউদি, ড্যারেল মিচেল, রস টেইলর নিয়েছেন ১টি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE