ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
দিনের শুরুতেই ৫ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ
এদিন শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও নাইম শেখ। যদিও ধৈর্য্যহারা হয়ে লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কাইল জেমিসনের শিকার হন বাংলাদেশের এই ওপেনার। তার ক্যাচ লাফিয়ে এক হাতে মুঠোবন্দি করেছেন কিউই উইকেটরক্ষক টম ব্লান্ডেল।
এরপর মাঠে নেমে শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক খেলতে থাকেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে নেইল ওয়াগনারকে পুল করে একটি ছক্কাও মেরেছিলেন তিনি। যদিও মধ্যাহ্নভোজের বিরতির খানিক আগে সেই ওয়াগনারের বলেই ফাইন লেগে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৯ রান করা শান্ত। ২ উইকেটে ৭৪ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ।
মধ্যাহ্নভোজের বিরতি পরই সাজঘরে ফেরেন নাইম। পেসার টিম সাউদির আউট সাইড অফ স্টাম্পের বল ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা টম লাথামের দুর্দান্ত ক্যাচে আউট হয়েছেন ২৪ রান করা বাঁহাতি এই ওপেনার। শুরু থেকেই ব্যাটিংয়ে স্বস্তিতে ছিলেন না মুমিনুল হক।
কয়েকবার ব্যাটের কানায় লাগলেও বেঁচে যান বাংলাদেশের টেস্ট অধিনায়ক। অবশেষে মুমিনুলকে ফেরান ওয়েগনার। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে দাঁড়িয়ে থাকা রস টেলরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৩৭ রান করা মুমিনুল।
প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে একেবারে ব্যর্থ ইয়াসির আলী রাব্বি। ওয়েগনারের বাউন্সার বল খেলতে গিয়ে লাথামের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ২ রান করা ডানহাতি এই ব্যাটার। এরপর জুটি গড়ার চেষ্টা করছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। তবে চা বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৫২১/৬ (ডিক্লে.) (১২৮.৫ ওভার) (লাথাম ২৫২, ইয়ং ৫৪, কনওয়ে ১০৯, রস টেলর ২৮, ব্ল্যান্ডেল ৫৭; এবাদত ২/১৪৩, শরিফুল ২/৭৯)
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১২৬/১০ (৪১.২ ওভার) (ইয়াসির ৫৫, সোহান ৪১; বোল্ট ৪/৪৩, সাউদি ৩/২৮, জেমিসন ২/৩২)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস/ ফলো অন)- ১৫২/৫ (৫৩ ওভার) (সাদমান ২১, নাইম ২৪, শান্ত ২৯, মুমিনুল ৩৭, লিটন ২৩*)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE