ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
যে কারনে মোটা অঙ্কের জরিমানা গুনতে হলো ক্রিকোরদের
কিংস্টনে প্রথম ওয়ানডেতে ধীর বোলিংয়ের জন্য আয়ারল্যান্ডের প্রত্যেক ক্রিকেটারকে তাদের ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারলে প্রতি ওভার বোলিংয়ের জন্য ২০ শতাংশ করে জরিমানার বিধান রয়েছে। আয়ারল্যান্ড পিছিয়ে ছিল ২ ওভার।
ম্যাচটি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় আয়ারল্যান্ডের শাস্তি আর্থিক জরিমানাতেই শেষ হচ্ছে না। ওয়ানডে সুপার লিগে দুটি পয়েন্টও হারাবে পূর্ণ সদস্য দলটি। ওয়ানডে সুপার লিগের নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কমতির জন্য দলগুলোকে ১ পয়েন্ট করে জরিমানা গুনতে হবে।
এতে ওয়ানডে সুপার লিগে আয়ারল্যান্ডকে এক ধাপ নিচে নেমে যেতে হচ্ছে। ৫০ পয়েন্ট নিয়ে এতদিন পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে ছিল আইরিশরা। তবে ২ পয়েন্ট হারানোয় আয়ারল্যান্ডের পয়েন্ট এখন ৪৮। ৪৯ পয়েন্টধারী ভারত তাই উঠে গেছে চারে, আয়ারল্যান্ডকে পাঁচে ঠেলে।
পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে ইংল্যান্ড। ১৫ ম্যাচ খেলে ৯৫ পয়েন্ট দলটির। ১২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দলটি বাংলাদেশ। ৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে তৃতীয় স্থানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE