ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
যে কারনে ক্যারিয়ার শেষের পথে দীনেশ কার্তিকের
কেকেআরের হয়ে নিয়মিত অংশ নেন আইপিএলে। তবে দীর্ঘদিন রানের দেখা নেই তাঁর ব্যাটে। ২০২১ মরশুমে একেবারের জন্যও সফল হতে পারেননি তিনি। ২৩.৭৭ গড়ে, ১৩১ স্ট্রাইক রেটে কার্তিকের ব্যাট থেকে বেরিয়েছে মাত্র ২২৩ রান। গোটা সিজনে একটাও হাফসেঞ্চুরি করতে পারেননি তিনি। তাছাড়া কার্তিকের রান তোলার গতিও একাধিকবার সমালোচনা কুড়িয়েছে।
তবে স্রেফ গত সিজনেই নয়। বেশ কয়েক মরশুম ধরেই কেকেআরকে ব্যাট হাতে আস্থার মর্যাদা দিতে পারছেন না তিনি। ব্যাটের পাশাপাশি উইকেটকিপার হিসাবেও নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেননি তিনি। গত আইপিএলের ফাইনালে ফাফ ডুপ্লেসিসের সহজ স্ট্যাম্পিং।মিস করে বসেছিলেন তারকা। তারপরে ডুপ্লেসিস একাই ম্যাচের ভাগ্য গড়ে দেন ব্যাট হাতে। আর এই দুর্বল পারফরম্যান্সের জন্যই কেকেআর এবার রিটেন করেনি তারকাকে।
কার্তিক, মর্গ্যান সহ একাধিক তারকাকে রিলিজ করে নাইটরা আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (৬ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৬ কোটি), বরুণ চক্রবর্তীকে (৮ কোটি) রিটেন করেছে।
কেকেআর রিলিজ করার পরে আপাতত নিলামে নিজের ভাগ্য আবার পরীক্ষা করে দেখবেন তারকা। তবে নিলামে কেন অফ ফর্মের বয়স্ক ক্রিকেটারকে কিনতে চাইবে, প্ৰশ্ন উঠছে। নিলামে সমস্ত ফ্র্যাঞ্চাইজি যে তরুণ ক্রিকেটারদের ওপর বিনিয়োগ করার প্রস্তুতি নিয়ে নামবে, তা নিয়ে সন্দেহ নেই।এমন অবস্থায় কার্তিক যদি নিলামে অবিক্রীত থাকেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তারপরে যদি দীনেশ কার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতে পারেন।
২০০৪-এ টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ঘটে তারকার। তবে ধোনির রূপকথা সদৃশ উত্থানের কারণে কখনই জাতীয় দলের নিয়মিত হয়ে উঠতে পারেননি। তবে তিন ফরম্যাটেই খেলেছেন জাতীয় দলের জার্সিতে। কার্তিক ২৬ টেস্ট, ৯৪ ওয়ানডে এবং ৩২ টি২০ খেলেছেন আন্তর্জাতিক পর্যায়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE