ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
টেস্ট ক্যরিয়ারে কত বার শূন্য রানে আউট হয়েছেন মুমিনুল
ফলে চোখরাঙানি দিচ্ছিল নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার শঙ্কা।কিন্তু উইকেটরক্ষক সোহান আর ইয়াসির আলি রাব্বির প্রতিরোধে সেই শঙ্কা কাটিয়ে দলীয় স্কোর শতক ছাড়ায়।
কিন্তু স্কোরকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি সোহান-ইয়াসির। ১২৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। অর্থাৎ কিউই অধিনায়ক লাথামের অর্ধেক রান করতে পেরেছেন টাইগাররা। ক্রাইস্টচার্চ টেস্টে রানের খাতা খুলতে পারেননি মুমিনুল হক। ৮ বল খেলে খালি হাতে বিদায় নেন সাউদির বলে বোল্ড হয়ে।
টেস্ট ক্যারিয়ারে দশমবারের মতো শূন্য পেলেন বাংলাদেশ অধিনায়ক। মুমিনুল প্রথম ডাক মারেন ২০১৪ সালে ঢাকায়। জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় শূন্য দুই বছর পর চট্টগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে। তিন বলে শূন্য। টেস্টে তৃতীয় ডাক ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে। দুই বল খেলেই আউট হয়েছিলেন মুমিনুল।
পরের বছর ঢাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন বল খেলে রান আউট হয়েছিলেন কোনো রান করেই। একই বছরে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো টানা দুই ইনিংসে শূন্য মারেন মুমিনুল। দুই ইনিংসেই দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই লিটলম্যান। ২০১৯ সালে আবার টানা দুই ইনিংসে শূন্য হাঁকান মুমিনুল। প্রতিপক্ষ ছিল ভারত, ভেন্যু কলকাতা। নবমবারের মতো শূন্য মুমিনুলের গত বছর পাকিস্তানের বিরুদ্ধে চট্টগ্রামে। দশমবারের মতো মুমিনুলের ডাক চলমান ক্রাইস্টচার্চ টেস্টে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE