ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক লাথামের অর্ধেক রানের সমান রান করলো পুরো টাইগাররা
ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি একাই টাইগারদের টপ অর্ডার ধসিয়ে দেন। কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। বোল্টের বলে লাথামকে ক্যাচ দিয়ে ৭ রান করে ফিরেন সাদমান ইসলাম। এদিকে অভিষেকে রানের খাতা না খুলে ফিরেন মোহাম্মদ নাঈম। সাউদির বলে বোল্ড হয়ে ফিরেন তিনি।
এরপর নাজমুল হোসেন শান্ত ফিরেন ৪ রান করে। বোল্টের বলে লাথামের হাতে ধরা পড়ে ফিরেন তিনি। সাউদির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। তিনি রানের খাতা খুলতে ব্যর্থ হন। টাইগারদের ব্যাটিং ব্যর্থতার দিনে দাঁড়াতে পারেননি লিটন দাসও। তিনি ৮ রান করে বোল্টের তৃতীয় শিকার হন।
২৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন ইয়াসির আলি ও নুরুল হাসান সোহান। দেশের মান বাঁচাতে লড়ে যাচ্ছিলেন এই দুইজন। কিন্তু বেশিদূর যেতে পারেনি এই জুটি। সাউদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৪১ রান করে ফিরেন তিনি। বাংলাদেশ শিবিরে ফের আঘাত হানেন বোল্ট।
এ যাত্রায় তিনি ফেরান মেহেদী হাসান মিরাজকে। ৫ রান করে বোল্টের বলে বোল্ট হয়ে ফেরেন তিনি। বোল্ট-সাউদির শিকল ভেঙে উইকেটের দেখা পান কাইল জেমিসন। জেমিসনের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়ে ফিরেন তাসকিন আহমেদ। তিনি মাত্র ২ রান করেন। টাইগার ব্যাটসম্যানদের এমন ভরাডুবির মধ্যে হাফসেঞ্চুরি তুলে নেন ইয়াসির আলি।
তিনি ৮৫ বলে ৭ চারে হাফসেঞ্চুরি হাঁকান। তবে ৫৫ রান করে জেমিসনের বলে ড্যারিল মিচেলের হাতে তালুবন্দি হয়ে ফিরেন তিনি। এরপর ২ রান করে বোল্টের বলে বোল্ড হয়ে ফিরেন শরিফুল। এর ফলে ১২৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। কিউই অধিনায়ক টম লাথামের অর্ধেক রানও করতে পারলো না টাইগাররা। লাথাম প্রথম ইনিংসে ২৫২ রান করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল