ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
আবারও উইকেট হারালো টাইগাররা,দেখেনিন সর্বশেষ স্কোর
সাদমান ইসলাম (৭), মোহাম্মদ নাইম শেখ (০), নাজমুল হোসেন শান্ত (৪), মুমিনুল হক (০) ও লিটন ফেরেন (8) রান করে। এরপর ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন ইয়াসির আলী রাব্বি ও নুরুল হাসান সোহান। এই দুজনে যোগ করেন ৬০ রান। ব্যক্তিগত ৪১ রানে সোহান সাউদির বলে এলবিডব্লিউ হলে এই জুটি ভাঙে।
এর আগে দিনের শুরু থেকেই দাপট দেখান বাংলাদেশের পেসাররা। এদিন শুরুতেই স্বাগতিকরা কনওয়ের উইকেট হারায়। ৯৯ রান তুলে অপরাজিত থাকা কনওয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ব্যক্তিগত ১০৯ রানে রান আউট হয়ে ফিরেছেন। এর খানির পরেই তাসকিন আহমেদকে ড্রাইভ করে চার মেরে ডাবল সেঞ্চুরি তুলে নেন কিউই অধিনায়ক লাথাম।
তিনি ম্যাজিক ফিগারে পৌঁছান ৩০৬ বলে। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি করলেন লাথাম। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা রস টেলরকে ফিরিয়েছেন এবাদত হোসেন। এই পেসারের ফুলার বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন টেলর। যদিও স্কয়ার লেগে সহজ ক্যাচ লুফে নেন শরিফুল ইসলাম।
টেলর ফেরার পর ২০৮ রানে আউট হয়ে যেতে পারতেন লাথাম। যদিও তাসকিন তার ফিরতি ক্যাচ হাত ফসকেছেন অল্পের জন্য। যদিও হ্যানরি নিকোলসকে রানের খাতা খোলার আগেই নিজের দ্বিতীয় শিকার বানান এবাদত। এই পেসারের বলে ইন সাইড এজ হয়েছিলেন নিকোলস। যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি।
মুমিনুল হক রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটে লেগে জমা পড়েছে নুরুল হাসান সোহানের হাতে। মধ্যাহ্নভোজের বিরতির আগে ৩ রান করা ড্যারিল মিচেলকে নিজের শিকার বানান শরিফুল। প্রথম সেশনে ৭৪ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারিয়েছে কিউইরা। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্রুত রান তুলতে থাকে কিউইরা।
অধিনায়ক টম লাথাম ২৫২ রান করে মুমিনুল হকের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন টম ব্ল্যান্ডেল। ৫২১ রানে ইনিংস ঘোষণার সময় ব্ল্যান্ডেল ৫৭ ও কাইল জেমিসন ৪ রানে অপরাজিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE