ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
১ বলে ‘৫’ ও ‘৭’ রান দিয়ে গড়লেন নতুন ১ রেকর্ড
যদিও এই মালিকের রেকর্ড নিশ্চয়ই এবাদত হতে চাননি। রেকর্ডটি একই ইনিংসে এক ডেলিভারিতে ৫ রান ও ৭ রান দেওয়ার। এবাদতের আগে এক ইনিংসে এই বিরল দৃশ্য দেখতে হয়নি কোনো বোলারকে।
নিউজিল্যান্ডের ইনিংসের ২৮তম ওভারের তৃতীয় বলে উইল ইয়ংকে বল করে এবাদত। দ্রুত প্রান্ত বদল করা কিউইদের রান আউটের ফাঁদে ফেলতে ওভারথ্রো করে ফেলে বাংলাদেশ। ফিল্ডারের হাত থেকে বল সীমানা ছাড়িয়ে গেলে নিউজিল্যান্ড পায় ৫ রান।
অপ্রত্যাশিত এই রান নিশ্চয়ই পোড়াচ্ছিল এবাদতকে। কিন্তু এরপর তো স্বীকার হলেন ৭ রানের! এবারও স্ট্রাইকে ছিলেন ইয়ং। সেকেন্ড স্লিপে ক্যাচ হাতছাড়া করেন লিটন দাস।
দৌড়ে ব্যাটাররা নেন ৩ রান। ফাইন লেগ থেকে বল ফেরত আসে স্ট্রাইকিং প্রান্তে। নুরুল হাসান সোহান সেটা আবার ছুঁড়ে দেন বোলারের দিকে, সেখানে কেউ বল ধরতে না পারায় এবারও চার হয়ে যায়।
বাংলাদেশের এমন ওভার থ্রো প্রথম টেস্ট জয়ের উত্তেজনায় এমন অতি আত্মবিশ্বাসী ফিল্ডিং কি না, এমন প্রশ্নের জবাবে পেস বোলিং কোচ ওটিস গিবসন বলেন, ‘আমি টেস্ট জয়ের সঙ্গে ফিল্ডিংয়ের যোগসূত্র খুঁজতে চাই না। টেস্ট জয়টা আমরা গত সপ্তাহে সত্যিই উদযাপন করেছি, এরপর সামনে তাকানোর চেষ্টা করেছি।’
তবে এমন ওভার থ্রো মেনে নিতে কষ্টই হচ্ছে গিবসনের। তিনি বলেন, ‘দুটি ওভারথ্রোই বাজে ক্রিকেট ছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল