ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
আজ মাঠে ফিরেই বল ও ব্যাট হাতে যে চমক দেখালেন সাকিব
মাত্র দু’দিনের অনুশীলনে নেমেছেন বিসিএল ওয়ানডে (এখন নামকরণ হয়েছে ইন্ডিপেন্ডেন্স কাপ) টুর্নামেন্ট খেলতে। শুধু খেলতে নামাই নয়। ব্যাট ও বল হাতে দলের সেরা পারফরমারও তিনি। ৩৫ রান করার পাশাপাশি ২৪ রানে ২ উইকেট শিকারী সাকিব ওয়াল্টন মধ্যাঞ্চলের ম্যাচ জয়েরও অন্যতম রূপকারও।
ওপেনার মিজান (৪০ বলে ৩৬), উইকেটরক্ষক মিঠুন (৩৭ বলে ৩৭) এবং সাকিবের (৫৮ বলে ৩৫) তিনটি ৩৫ প্লাস ইনিংসের ওপর ভর করে ১৭৭ রানে গিয়ে থামে ওয়াল্টন মধ্যাঞ্চল। ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের পেসার রুবেল ৩ উইকেট দখল করলেও রান দিয়ে ফেলেন বেশি, ৫১টি। তবে আরেক পেসার তরুন রেজাউর রহমান রাজা (৩/২১) আর বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম (২/২৯) ওয়াল্টন মধ্যাঞ্চল স্কোরকে বড় হতে দেননি।
তারপরও ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল পারেনি। ১৭৮ করতে গিয়ে ১৫৫ রানে সব উইকেট খুইয়ে বসে ইমরুল কায়েসের দল। শূন্য রানে ফেরেন মোহাম্মদ আশরাফুল। তার সঙ্গেী রনি তালুকদার ৬০ বলে ৩৮ করলেও আশরাফুল বাঁ-হাতি পেসার আবু হায়দার রনির বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন কোন রান না করেই। এরপর ইমরুল কায়েস (২৫), ইরফান শুক্কুর (৩১) ও আলাউদ্দীন বাবু (১৭) চেষ্টা করেও ব্যর্থ হন।
সাকিব (২/২৪), হাসান মুরাদ আর সৌম্যর (২/৪) সাঁড়াসি আক্রমণে ১৫৫‘তেই আটকে যায় পূর্বাঞ্চল। ব্যাট হাতে ৩৮ বলে ১৭ রান করার পর ১০ ওভারের স্পেলে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট দখল করে ম্যাচ সেরা হয়েছেন ওয়াল্টন মধ্যাঞ্চল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
সংক্ষিপ্ত স্কোর: ওয়াল্টন মধ্যাঞ্চল: ১৭৭/১০, ৪৩.২ ওভার (মিজান ৩৬, সৌম্য ১৩, আব্দুল মজিদ ৮, সাকিব আল হাসান ৩৫, মিঠুন ৩৭, মোসাদ্দেক ১৭, জাকের আলী ১৮, আবু হায়দার ০, মৃত্যঞ্জয় ০, হাসান মুরাদ ১, মুকিদুল ০, অতিরিক্ত ১৫; রুবেল ৩/৫১, তানভির ২/২৯, নাইম হাসান ১/৩০, আলাউদ্দীন বাবু ১/৩৭, রেজাউর রাজা ৩/২১)।
ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল: ১৫৫/১০, ৪৭.১ ওভার (রনি তালুকদার ৩৮, আশরাফুল ০, ইমরুল কায়েস ২৫, ইরফান শুক্কুর ৩১, আফিফ ২, নাদিম ২৮, নাইম ২, আলাউদ্দীন বাবু ১৭, রেজাউর রাজা ৩, তানবির ২, রুবেল ০, অতিরিক্ত ৭; সাকিব ২/২৪, হাসান মুরাদ ২/২৮, সৌম্য ২/৪, আবু হায়দার রনি ১/৩৬, মোসাদ্দেক ১/১৩)। ফল: ওয়াল্টন মধ্যাঞ্চল ২২ রানে জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE