ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র শেষ হলো আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ
জ্যামাইকার কিংস্টনে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৬২ রানে ৪ উইকেট হারিয়ে চিন্তায় পড়ে ক্যারিবীয়রা। এরপর দলকে খেলায় ফেরাতে জুটি বাঁধেন অভিষেক ম্যাচ খেলতে নামা শামারা ব্রুকস ও অধিনায়ক কাইরন পোলার্ড। দলের স্কোর ২শ অতিক্রম করেন তারা।
দলীয় ২১৭ রানে পোলার্ড আউট হন। এতে ১৩৬ বলে গড়ে উঠা ১৫৫ রানের জুটি ইতি ঘটে। ৬৬ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৯ রান করেন পোলার্ড। সেঞ্চুরির পথেই ছিলেন ব্রুকস। কিন্তু ৯৩ রানে আউট হন তিনি। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে অভিষেকে ‘নাভার্স নাইন্টি’-তে থামলেন ব্রুকস। ৮৯ বলে ৯৩ রান করেন তিনি। তার ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা ছিলো।
পোর্লাড-ব্রুকসের জুটির পর ওয়েস্ট ইন্ডিজের নিচের দিকের ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেননি। এতে ৭ বল বাকী থাকতে ২৬৯ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। আয়ারল্যান্ডের মার্ক আইডার-ক্রেইগ ইয়ং ৩টি করে উইকেট নেন। ২৭০ রানের জবাবে শুরুতে উইকেট হারালেও, অধিনায়ক অ্যান্ডি ব্যালবির্নি, অ্যান্ডি ম্যাকব্রিন ও হ্যারি টেক্টরের ব্যাটিং দৃঢ়তায় দারুণভাবে ম্যাচে ছিলো আয়ারল্যান্ড।
৩৬ ওভার শেষে ১ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ২৪৫ রানে গুটিয়ে ম্যাচ হারে আইরিশরা। ব্যালবির্নি ৯৪ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৭১ রান করেন। ৬৮ বলে ৫৩ রান করেন টেক্টর। ৩৪ রানে আহত অবসর হন ম্যাকব্রিন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা ব্রুকস। আগামী ১১ জানুয়ারি একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE