ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
আজ মাঠে নেমে যেমন খেললেন সাকিব-আশরাফুল
যুক্তরাষ্ট্র থেকে কদিন আগে দেশে ফেরা সাকিব চার নম্বরে ব্যাটিংয়ে নেমে বড় ইনিংস খেলতে পারেননি। ৫৮ বলে ২ বাউন্ডারিতে করেছেন ৩৫ রান। ব্যাটারদের ব্যর্থতায় ১৭৭ রানেই গুটিয়ে গেছে সেন্ট্রাল জোনের ইনিংস। সাকিব ছাড়াও ত্রিশের ঘরে আউট হয়েছেন ওপেনার মিজানুর রহমান (৪০ বলে ৩৬) আর উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন (৩৭ বলে ৩৭)।
সুবিধা করতে পারেননি সৌম্য সরকার (১৩), মোসাদ্দেক হোসেন (১৭), জাকের আলিরা (১৫)। মিজান আর মিঠুনের৫৬ রানের জুটিতে একটা পর্যায়ে ৩ উইকেটে ১২৩ রান ছিল সেন্ট্রাল জোনের। সেখান থেকে আর ৫৪ রান তুলতে ৭ উইকেট হারায় দলটি। ইস্ট জোনের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রেজাউর রহমান রাজা।
মাত্র ২১ রানে ৩টি উইকেট শিকার করেন এই পেসার। রুবেল হোসেন ৫১ রানে নিয়েছেন ৩ উইকেট। ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ইস্ট জোন। ওপেনিংয়ে নেমে প্রথম ওভারেই আবু হায়দারকে উইকেট দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। উইকেটরক্ষককের ক্যাচ হয়ে আশরাফুল ফিরেছেন ৫ বলে শূন্য করে।
দিনের আরেক ম্যাচে সিলেট একাডেমি মাঠে ১৬২ রানে গুটিয়ে গেছে জাকির হাসানের সাউথ জোন। তৌহিদ হৃদয় (৭৭ বলে ৫৫) আর পিনাক ঘোষ (৭৬ বলে ৪৭) ছাড়া বাকিদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। নর্থ জোনের শফিকুল ইসলাম ২৯ রানে ৩টি আর সানজামুল ইসলাম ৩৯ রানে নিয়েছেন ৩টি উইকেট। ২ উইকেট শিকার নাইম ইসলামের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE