ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ব্যাট হাতে ঝড় তুলে হাফ সেঞ্চুরি করলেন : ইমন
জবাবে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। ১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানের মাথায় মেহেদী হাসানের বলে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান।
তবে অন্য প্রান্ত থেকে নাঈম ইসলাম কে সাথে নিয়ে দুর্দান্ত খেলতে থাকেন তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। ৫৪ বলে ৫টি চার এবং চারটি ছক্কা হাঁকিয়ে ৬৪ রান করে কামরুল ইসলাম রাব্বি বলে প্যাভিলিয়নে ফেরেন ইমন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ২ উইকেটে ৯৭ রান সংগ্রহ করেছে উত্তর অঞ্চল। ৩৯ রান করে অপরাজিত রয়েছেন নাঈম ইসলাম।
টসে হেরে ব্যাট করতে নেমে ২১ রানের মাথায় ওপেনার আনামুল হক বিজয়ের উইকেট হারায় দক্ষিণ অঞ্চল। আনামুলের উইকেট তুলে নেন শফিকুল ইসলাম। এরপর দলীয় ৩৪ রানের মাথায় ৬ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাইশুকুর রহমান। তবে এরপর তৌহিদ হৃদয় এবং পিনাক ঘোষ মিলে গড়ে তোলেন ৬০ রানের পার্টনারশিপ। ৪৭ রান করে নাঈম ইসলামের বলে প্যাভিলিয়নে ফেরেন পিনাক ঘোষ।
এরপর ৫৫ রান করে সঞ্জামুল ইসলামের বলে প্যাভিলিয়নে ফেরেন তৌহিদ হৃদয়। শেষের দিকে ব্যাট হাতে আর দাঁড়াতে পারেনি ফরহাদ রেজা, মেহেদী হাসান, নাসিম আহমেদরা। বল হাতে ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম, ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম, ২৯ রানে ২ উইকেট নিয়েছেন নাঈম ইসলাম এবং একটি উইকেট নিয়েছেন শফিউল ইসলাম।
বিসিবি দক্ষিণাঞ্চল: মাইশুকুর রহমান, এনামুল হক বিজয়, শেখ মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, ফরহাদ রেজা, নাসুম আহমেদ, অমিত হাসান, তৌহিদ হৃদয়, পিনাক ঘোষ, জাকির হাসান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান রানা ও রিশাদ হোসেন।
বিসিবি উত্তরাঞ্চল: মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, সানজামুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, একেএস স্বাধীন, পারভেজ হোসেন ইমন, শফিকুল ইসলাম, মোহাম্মদ শরীফউল্লাহ, আরিফুল হক, আমিনুল ইসলাম বিপ্লব, আকবর আলী ও শফিউল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE